Bahubali Rocket LVM3 : ব্লু বার্ড-৬-এর সঙ্গে উড়ে যায় AST SpaceMobile-এর নেক্সট জেনারেশন কমিউনিকেশন স্যাটেলাইট।

মাম্পি রায়, সাংবাদিক : ইতিহাস রচনা করল ভারতের বাহুবলি রকেট LVM3. ব্লু বার্ড-৬-এর সঙ্গে উড়ে যায় AST SpaceMobile-এর নেক্সট জেনারেশন কমিউনিকেশন স্যাটেলাইট। ভারতের মহাকাশ ইতিহাসে এটি সবচেয়ে ভারী স্যাটেলাইট। ব্লু বার্ড- ৬ –এর ওজন প্রায় ৬ হাজার ১০০ কিলোগ্রাম। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, ভারতের মাটি থেকে এর আগে কখনও এত ভারী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ হয়নি। তাই ৪৩.৫ মিটার উঁচু এলভিএম৩-এম৬ রকেটটিকেই এই কাজের জন্য বেছে নেওয়া হয়। ভারী কৃত্রিম উপগ্রহ বহনে সক্ষম এই রকেটকে ইসরোর বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘বাহুবলী’।
ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের প্রায় ১৫ মিনিট পর রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা ব্লু বার্ড ৬-এর। তারপর প্রায় ৫২০ কিলোমিটার উচ্চতায় নির্ধারিত কক্ষপথে পৌঁছবে সে। ব্লু বার্ড ৬ এখনও পর্যন্ত ভারতের রকেট দ্বারা মহাকাশে পাঠানো সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ। যার ওজন প্রায় ৬ হাজার ১০০ কেজি।
বাহুবলী রকেটের সফল উৎক্ষেপণের ভিডিও এবং ইসরোর সাফল্যে অভিনন্দন বার্তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। অভিনন্দন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘ভারতের মহাকাশ যাত্রায় এটি একটি গর্বের মাইলফলক। এই উৎক্ষেপণের ফলে আত্মনির্ভর ভারতের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। আমাদের দেশের পরিশ্রমী মহাকাশবিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানাচ্ছি৷’’
এবার এক নজরে দেখে নেওয়া যাক, LVM3-কে কেন বাহুবলী বলা হচ্ছে ?
এর উচ্চতা – ৪৩.৫ মিটার
ওজন – ৬৪০ টন
ক্ষমতা – জিটিওতে ৪২০০০ কেজি পর্যন্ত পে লোড
এলইও-তে এর চেয়েও বেশি ক্ষমতা
শক্তি, ক্ষমতা ও পারফর্ম্যান্স- তিন ক্ষেত্রেই উৎকৃষ্ট হওয়ার কারণে একে বাহুবলী বলা হচ্ছে।