বারুইপুর আদালত সংলগ্ন ব্যাবসায়ী সমিতির অফিসের পাশেই ট্রান্সফরমারে বিধ্বংসী আগুনে চাঞ্চল্য ছড়িয়েছে। পূজোর মুখে বাজার করতে এসে মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটি পড়ে যায়। ট্রান্সফরমারের নিচেই রাস্তার পাশে একাধিক প্লাস্টিক পাতা অবস্থায় দোকান ছিল।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা
আগুন দেখে দোকানগুলি জিনিসপত্র সরাতে ব্যাস্ত হয়ে পড়ে। এর মধ্যে একটি জুতোর দোকান পুড়ে যায়। আগুনের শিখা দেখে আশপাশের দোকানদাররা ছুটে আসে। বড় দোকান থেকে অগ্নি নির্বাপক মেশিন নিয়ে এসে আগুন নেভানোর কাজে লাগায়। বারুইপুর থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ কর্মীরাও আগুন নেভাতে সাহায্য করে। এলাকার সব দোকান পাট বন্ধ হয়ে যায়।

অন্ধকার হয়ে যায় রাস্তা। পূজোর বাজার কার্যত বন্ধ হয়ে যায়। এলাকায় আসেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। বারুইপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বিদ্যুৎ দপ্তর থেকে লোকজন আসে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল দেরিতে আসার অভিযোগ স্থানীয় দোকানদারদের। এলাকার ব্যাবসায়ীরা বলেন, ট্রান্সফরমার ওভার লোডিং ছিল। প্রসঙ্গত এর আগে বারইপুর রাধেশ্যাম বস্ত্রালয়ের সামনে বৈদুতিক তারে আগুন লেগেছিলো। তারপরেই এই ঘটনা।