ওয়েব ডেস্ক: বৃষ্টিরই সময় অথচ তাঁর কোনো দেখাই নেই।
এরকম রুক্ষ-শুক্ষ আবহাওয়ায় সারা দেশ জ্বলে পুড়ে যাচ্ছে।
মাঝেমধ্যে একদুইদিন বৃষ্টি হলেও সেই ঠান্ডাভাব চলে যেতে সময় লাগছে মাত্র কয়েক সেকেন্ড। গরমে মানুষ হাঁসফাঁস করছে।
তবে শুধু আমাদের দেশেই নয়, এউ.এস-এও এই একই অবস্থা। তার প্রমাণ পাওয়া গেল একটি ভাইরাল ট্যুইটে।

ট্যুইটটিতে দেখা গেল কয়েকটি ছবি। তাতে গাড়ির ভিতরে দেখা মিলল ট্রে-তে বসানো বেশ কয়েকটি নরম বিস্কুটের।
যা আস্তে আস্তে রোদের তাপে ফুলে উঠছে, অর্থাৎ রীতিমত বিস্কুটগুলি তৈরি হয়ে যাচ্ছে রোদের তাপে।
If you are wondering if it's going to be hot today, we are attempting to bake biscuits using only the sun and a car in our parking lot. We will keep you posted with the progress. Stay cool! #newx #iawx pic.twitter.com/cXZgdRIgcK
— NWS Omaha (@NWSOmaha) July 18, 2019
যার ক্যাপশনে লেখা, বিস্কুট তৈরির জন্য আলাদা করে ওভেনের কি দরকার? আমরা নিজেরাই তো ওভেনেই খাকি।

গরমে নাজেহাল সারা পৃথিবীর মানুষ। গ্লোবাল ওয়ার্মিং-এ দায়ী মানুষেরাই এবার তাদের কৃতকর্মের ফল ফিরে পাচ্ছে। ঘটনাটি দেখে হাসি পেলেও আসলে কিন্তু বেশ ভাবার বিষয়।