আগামী ৩০ অক্টোবর বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জনসভাকে সফল ও বিশৃঙ্খলাহীন করতে সভার কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক ও জেলা নেতৃত্ব।

বিশ্বজিত নস্কর, নিজস্ব সংবাদদাতা
সভার স্থান হিসেবে নির্ধারিত নিউ ইন্ডিয়ান মাঠ পরিদর্শনে রবিবার উপস্থিত হন বিজেপির একাধিক জ্যেষ্ঠ ও আঞ্চলিক শীর্ষ নেতা। পরিদর্শনকারী প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যেমন উত্তম কর ও বিজেপির রাজ্য কমিটিরসদস্য, গৌতম চক্রবর্তী বারুইপুর নগর মন্ডলের এক নম্বরের সভাপতি, বিশ্বজিৎ পাল সাধারণ সম্পাদক, যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি
স্থানীয় একাধিক নেতৃবৃন্দ। তাঁরা মাঠের নিরাপত্তাব্যবস্থা, প্রবেশ ও প্রস্থানের পথ, মঞ্চ নির্মাণের উপযুক্ত জায়গা এবং সভায় আসা অনুগামীদের বসার ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।যুদ্ধকালীন তৎপরতায় মাঠ মেরামতের কাজ আর মাত্র চার দিন বাকি থাকায় মাঠ পরিদর্শনের পরপরই যুদ্ধকালীন তৎপরতায় মাঠ মেরামতের কাজ শুরু করা হয়েছে। বর্ষা ও সাধারণ ব্যবহারের ফলে মাঠের যেসব জায়গা অসমতল ছিল, সেগুলিকে সমান করার কাজ চলছে। পাশাপাশি বিশাল মঞ্চ স্থাপন ও মাইক সংযোগের কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আসন্ন নির্বাচন ও জেলাভিত্তিক সাংগঠনিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে বারুইপুরের এই সভা বিজেপি নেতৃত্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভার তারিখ যত এগিয়ে আসছে, কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তত বাড়ছে। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ প্রস্তুতির কাজ কতটা সফলভাবে সম্পন্ন হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।