কিসের অবসর! পাখির চোখ 618 উইকেট

ওয়েব ডেস্ক : উপমহাদেশের ক্রিকেটে বরাবরই উইকেটের ঝুলি ভরিয়েছেন স্পিনাররা। তালিকায় কে নেই? শ্রীলঙ্কার মুত্থাইয়া মুরলীধরণ থেকে অনিল কুম্বলে কিংবা পাকিস্তানের সাকলিন মুস্তাক। কুম্বলে জমানার পরে ভারতীয় ক্রিকেটে স্পিনের মাইলফলক ছুঁয়েছেন যারা তাদের মধ্যে এগিয়ে রয়েছেন দক্ষিণের রবিচন্দ্রন অশ্বিন। একদিনের ম্যাচে অশ্বিনকে বুড়োঘোড়া তকমা দিলেও সাদা বলে এখনও বল হাতে উল্টোদিকের ঘুম ছোটান দক্ষিণী স্পিনার।

আইপিএল, টি-টোয়েন্টির ভিড়ে কানাঘুষো উঠেছে কবে ক্রিকেটখাতা বন্ধ করবেন তিনি। টেস্ট ক্রিকেটে অশ্বিন খেলেছেন 78টি ম্যাচ। ঝুলিতে রয়েছে 409টি উইকেট। রেকর্ড বুক বলছে সাদা বলের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় অশ্বিন রয়েছেন চার নম্বরে। শুরুর সারিতে রয়েছেন অনিল কুম্বলে। ঝুলিতে 619টি উইকেট। অগ্রজকে বরাবরই সম্মান দেন অশ্বিন।

https://www.youtube.com/watch?v=YF6GXuPtCQg

সম্প্রতি জানিয়েছেন, কুম্বলের রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। তবে বলতে না চাইলেও বেরিয়ে এসেছে তাঁর আরেক ইচ্ছের কথা। জানিয়েছেন, যদি কোনওদিন 618 উইকেট নিতে পারি তখনই দাঁড়ি টানব টেস্ট ক্রিকেট থেকে। তবে কবে এই রেকর্ড ভাঙবেন অশ্বিন, তা বলবে আগামিদিনে বাইশ গজে তাঁর পারফরমেন্সই।