শওকতকে জেতানোর আর্জি মুখ্যমন্ত্রীর

“শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেব। “

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : শওকত কে খুনের পরিকল্পনা, ভাঙড় জেতানোর ডাক মমতার শওকত কে খুন করতে চায়, ওর নিরাপত্তা তুলে নিতে চায়। ওর উপর কোনো অত্যাচার হলে আমরা ছেড়ে কথা বলব না। শওকতের সিকিউরিটি কেড়ে নিলে আমার সিকিউরিটি আমি শওকতকে দিয়ে দেব। আমার কোন সিকিউরিটির প্রয়োজন নেই। আমি বাঁ-হাত হলে শওকত আমার ডান হাত। শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেব। ভাঙড়ে দাঁড়িয়ে প্রার্থী শওকত মোল্লার প্রতি এমনই স্নেহভাজন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে যে ভাঙড় নিরাশ করেছিল তৃণমূলকে। এবার বিধানসভা নির্বাচনের জনসভায় বিপুল সমাগম স্বস্তি দিয়েছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাঙড় পুনরুদ্ধারে সওকাত মোলার প্রতি ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বারুইপুরে বিমান বন্দ্যোপাধ্যায় ও বিভাস সরদারের সমর্থনে সভা সেরে মমতা এসে পৌঁছান ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠে। সভার শুরুতেই সওকাত মোল্লার হাত টেনে ধরে বলেন সওকাত আমার প্রিয় প্রার্থী।কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছি।কারণ, আমি ভাঙড়ের জন্য অনেক কিছু করতে চাই। সওকাতকে ভোট দিন। ভাঙড় যা চাইবে তাই করে দেব। সওকাতের কথাতেই ভাঙড়ে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়ে আটটি থানা তৈরি করা হয়েছে। আগামী দিনে সওকাত যেটা বলবে সেটাই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের ভোজেরহাট মাঠ ছাড়াও দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনায় জেলায় আরও দুটি সভা করেন। একটি সোনারপুরে। অন্যটি বারুইপুরে। ভাঙড়ের এই সভাতে উপস্থিত ছিলেন ভাঙড় কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সওকত মোল্লা ছাড়াও ক্যানিং পূর্ব কেন্দ্রের প্রার্থী বাহারুল ইসলাম। বারুইপুরে উপস্থিত ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় ও বিভাস সরদার। এবং সোনারপুরে উপস্থিত ছিলেন লাভলী মৈত্র ও ফেরদৌসী বেগম। দিনটি সভাতেই ভিড় ছিল চোখে পড়ার মতো।