চিনা মাঞ্জা কাটছে গলা কবে হবে নিষিদ্ধ?

এক একটা যেন ভয়ঙ্কর ঘটনা। যা শুনলে গায়ের লোম শিউরে উঠবে। চোখের নিমেষে তাঁদের সামনে যে যমরাজ দাঁড়িয়ে রয়েছে, তা তাঁরা বুঝতেই পারেননি। মাত্র কয়েক সেকেন্ড। তাতেই নিশ্চিন্ন হয়ে যায় গোটা পরিবার। সামান্য একটা সুতো। যা কেড়ে নিল গোটা পরিবারের প্রাণ। এইরকম মর্মান্তিক ঘটনা প্রায়শই শোনা যায়। এই ঘটনার সাক্ষী রয়েছে একাধিক পরিবার। প্রিয়জনকে হারিয়েছেন তাঁরা। কারোর কোল ফাঁকা হয়েছে। তো কেউ হয়েছেন পিতৃহারা। এইরকম একাধিক ঘটনার সাক্ষী কলকাতার মা ফ্লাইওভার। তরতাজা প্রাণের বলি দেখেছে এই ফ্লাইওভার। এবার ঘটনাস্থল গুজরাত।