জমি দখলকে ঘিরে সংঘর্ষ, মালদায় খুন, আহত এসএসবি জওয়ান

জমি নিয়ে বিবাদের জেরে মালদায় খুন। আহত এসএসবি জাওয়ান সহ মোট চারজন। আহতদের মধ্যে দুজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।মালদার মোথাবাড়ি থানা এলাকার হামিদপুরের ঘটনা। হামিদপুরের বাসিন্দা, পেশায় এস এস বি জওয়ান শশাঙ্ক যাদবের তার অভিযোগ, তাদের পৈত্রিক ৫০ বিঘা জমি রয়েছে পাশাপাশি রয়েছে প্রায় ৩০০ বিঘা দেবতর সম্পত্তি। সেই সম্পত্তির একাংশ দখল করে রয়েছে, কিছু দুষ্কৃতি।

বিশ্বজিত মণ্ডল, নিজস্ব সংবাদদাতা

বারবার বিভিন্ন মহলে তিনি এই জমি দখল মুক্ত করার জন্য দারস্ত হয়েছেন কিন্তু কোন লাভ হয়নি। রবিবার দুপুরে তিনি, কৃষকদের নিয়ে জমিতে চাষ করতে যান। সেই সময় দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়। তাদেরকে বেধড়ক মারধর করে। এতে মোট চারজন আহত হয়ে যায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিবচরণ মন্ডল (৫০) নামে একজনের মৃত্যু হয়। আহত এসএসবি জওয়ান শশাঙ্ক শেখর যাদব ও উজ্জ্বল মণ্ডল নামে এক কৃষক হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে ১৩ জনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত, সনাতন মন্ডল গা ঢাকা দিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।