প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস, আরজেডি
ঋক পুরকায়স্থ, সাংবাদিক: সোমবার বিহারের আসন্ন নির্বাচনের জন্য ১৪৩ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে আরজেডি। মহাজোটের সবচেয়ে বড় দল আরজেডি বৈশালী জেলার রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে তেজস্বী যাদবকে প্রার্থী করেছে।
কংগ্রেস তাদের তিনটি তালিকায় ৬০ জন প্রার্থীর নাম ঘোষণা করার পর এই তালিকাটি প্রকাশ করা হয়েছে। সিপিআই এবং সিপিআই-এমএলের মতো আরও বেশ কয়েকটি দল ইতিমধ্যেই প্রার্থীদের নাম প্রকাশ করেছে। আসন ভাগাভাগির কোনও আনুষ্ঠানিক চুক্তি প্রকাশ্যে আনা হয়নি।

রবিবার মধ্যরাতে কংগ্রেসের তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে। মোট ছয় জন প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়। সুরেন্দ্র প্রসাদ কুশওয়াহা বাল্মীকি নগর থেকে প্রার্থী হয়েছেন। আরারিয়া থেকে প্রার্থী হয়েছেন আবিদুর রহমান। আমোর থেকে প্রার্থী হয়েছেন জলিল মাস্তান। তৌকির আলম প্রার্থী হয়েছেন বারারি থেকে। প্রবীণ সিংকে প্রার্থী করা হয়েছে কুশওয়াহা থেকে। এবং সিকান্দ্রা (এসসি) থেকে বিনোদ চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। যদিও আনুষ্ঠানিক আসন বণ্টন চুক্তিতে জোটের দুটি প্রধান দল আরজেডি এবং কংগ্রেসের সাথে মহাগঠবন্ধনের কোনও সমঝোতা হয়নি বলে ইঙ্গিত মিলেছে।

অপরদিকে আরজেডি দ্বিতীয় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে। তালিকা প্রকাশ করার আগেই প্রার্থীদের দলীয় প্রতীক দিয়েছে আরজেডি। ২০২০-র বিধানসভা নির্বাচনে ১৪৪ টি আসনে প্রার্থী দিয়েছিল আরজেডি। কিন্তু এবারে ১৪৩ টি আসনে প্রার্থী দিয়েছে তারা। অর্থাৎ একটি আসনে প্রার্থী কম দিয়েছে আরজেডি। তেজস্বী যাদব প্রার্থী হয়েছেন রাঘোপুর থেকে। মাধেপুরায় থেকে প্রার্থী হয়েছেন চন্দ্র শেখর। মোকার্মা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন বীণা দেবী। ঝাঝা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন উদয় নারায়ণ চৌধুরী।
বিহার বিধানসভা নির্বাচনে আরজেডির প্রার্থী তালিকা-
- তেজস্বী প্রসাদ যাদব — রাঘোপুর
- আবদুস সুবহান—বাইসি
- রেণু কুশওয়াহা—বিহারীগঞ্জ
- অমর পাসওয়ান – বোচাহান (এসসি)
- অনিতা দেবী মাহতো — ওয়ারশালিগঞ্জ
- শৈলেন্দ্র প্রতাপ সিং—তারাইয়া
- গৌতম কৃষ্ণ বিডিও — মহিষী
- জয় প্রকাশ যাদব — ঝাঝা
- বিনোদ মিশ্র — আলিনগর
- রবি রঞ্জন কুমার — অস্থাওয়ান
- বোগো সিং—মাটিহানি
- ললিত যাদব — দারভাঙ্গা গ্রামীণ
- বাবলু কুশওয়াহা—কুরহানি
- ডাঃ ফারাজ ফাতমি — কেওটি
- নিরঞ্জন রায়—গাইঘাট
- ইউসুফ সাল্লাউদ্দিন—সিমরি বখতিয়ারপুর
- মালা পুষ্পম — হাসানপুর
- অধ্যাপক চন্দ্র শেখর—মধেপুরা
- সন্ধ্যা রানী কুশওয়াহা—মধুবন
- ঋতু প্রিয়া চৌধুরী — ইমামগঞ্জ (এসসি)
- তনুশ্রী মাঞ্জি — বড়চট্টি (এসসি)
- ইসরাইল মনসুরী—কান্তি
- রাজেশ কুশওয়াহা — হাথুয়া
- পৃথ্বী রাই- সাহেবগঞ্জ
- চন্দ্রশা চৌপাল — সিংহেশ্বর (এসসি)
- প্রেম শঙ্কর যাদব — বৈকুণ্ঠপুর
- দিলীপ সিং—বড়ৌলি
- দেব কুমার চৌরাসিয়া — হাজীপুর
- ভোলা যাদব—বাহাদুরপুর
- অবধ বিহারী চৌধুরী — সিওয়ান
- অরুণ গুপ্ত — বারহারিয়া
- মুন্না যাদব — মিনাপুর
- ওসামা শাহাব—রঘুনাথপুর
- শত্রুঘ্ন কুমার উরফ খেসারী লাল—চাপড়া
- সুরেন্দ্র রাম — গার্খা (এসসি)
- বিশাল জয়সওয়াল — মহারাজগঞ্জ
- শ্রীকান্ত যাদব — একমা
- চণ্ডী দেবী সিং — বানিয়াপুর
- বৈজয়ন্তী দেবী—অত্রি
- পিংকি চৌধুরী — রাজৌলি (এসসি)
- শঙ্কর যাদব — পারু
- জিতেন্দ্র রাই — মারহাউরা
- আনায়ারুল হক আনসারী—গোরিয়াকোঠি
- শিবানী শুক্লা—লালগঞ্জ
- ডাঃ করিশমা রাই — পার্স
- ডাঃ রামানুজ প্রসাদ — সোনাপুর
- অরবিন্দ সাহানি — সারারঞ্জন
- রণবিজয় সাহু—মোরওয়া
- সুশীল সিং কুশওয়াহা—চেরিয়া-বারিয়ারপুর
- অলোক মেহতা — উজ্জরপুর
- ডাঃ মুকেশ রওশন — মহুয়া
- রামবৃক্ষ সাদা — আলাউলি (এসসি)
- রবিন্দর সিং — মাহনার
- প্রেমা চৌধুরী — পাতেপুর (এসসি)
- আখতারুল ইসলাম শাহীন—সমস্তিপুর
- অরুণ শাহ—তারাপুর
- সুনীল রাই — আর্নমুর
- বীণা দেবী—মোকামা
- ডাঃ ইইয়া যাদব—মহিউদ্দিননগর
- অজয় কুশওয়াহা — বৈশালী
- সতানন্দ সম্বুদ্ধ—সাহেবপুর কমল
- কর্মবীর সিং — বার
- অবিনাশ বিদ্যার্থী — মুঙ্গের
- ডাঃ সঞ্জীব সিং — পার্বত্তা
- প্রেম সাগর চৌধুরী — সূর্যগড়
- ভাই বীরেন্দ্র—মনের
- রাকেশ রওশন—ইসলামপুর
- বিজয় সম্রাট—শেখপুরা
- রেখা পাসওয়ান – মাসৌরি (এসসি)
- ডাঃ শামীম আহমদ—নারকাটিয়া
- শক্তি সিং — ইলিশ
- রাজেন্দ্র রাম – হরসিধি (এসসি)
- রিত্তল রাই—দানাপুর
- অনিরুদ্ধ যাদব – বখতিয়ারপুর
- রেখা গুপ্তা—বাঁকিপুর
- পূর্ণিমা দেবী—গোবিন্দপুর
- ডঃ রামানন্দ যাদব — ফতুহা
- সুবোধ পাসোয়ান — রামনগর (এসসি)
- মনোজ যাদব — কল্যাণপুর
- দেব গুপ্ত — মতিহারী
- দীপু রানাওয়াত — সন্দেশ
- দীপক যাদব—নারকাটিয়াগঞ্জ
- রামবাবু পাসওয়ান — বারহারা
- কুনাল কিশোর — জগদীশপুর
- রাহুল তিওয়ারি—শাহপুর
- শম্ভু নাথ—ব্রহ্মপুর
- লক্ষ্মী নারায়ণ প্রসাদ—চিরাইয়া
- ফয়সাল রহমান — ঢাকা
- নবনীত ঝা—শেওহর
- স্মিতা পূর্ব গুপ্ত—পরিহার
- সৈয়দ আবু দোজানা—সুরসান্দ
- মুকেশ যাদব — বাজপট্টি
- সুনীল কুশওয়াহা — সীতামারহি
- চন্দন কুমার—রুনিসাদিপুর
- সঞ্জয় গুপ্ত — বেলসান্দ
- ব্রিজ কিশোর যাদব—খাজৌলি
- অরুণ কুশওয়াহা—বাবুবাড়ি
- আসিফ আহমদ — বিসফি
- সমীর মহাশেঠ — মধুবনী
- অধ্যাপক বিষ্ণু রাম — রাজনগর (এসসি)
- ভারতভূষণ মণ্ডল—লাউকাহা
- সন্তোষ সরদার — ত্রিবেণীগঞ্জ (এসসি)
- ডাঃ বিপিন কুমার ননিয়া — ছটাপুর
- বৈজনাথ মেহতা প্রাক্তন আইআরএস – নির্মলী
- মনীশ যাদব—নরপতগঞ্জ
- অবিনাশ মঙ্গলম — রানিগঞ্জ (এসসি)
- শাহনেওয়াজ আলম—জোকিহাট
- সৌদ আলম—ঠাকুরগঞ্জ
- মুজাহিদ আলম—কোচাধামন
- বিমা ভারতী—রূপাউলি
- সন্তোষ কুশওয়াহা—ধামদহ
- ইশরাত পারভীন—প্রাণপুর
- রামবিলাস পাসওয়ান – পিরপেন্টি (এসসি)
- রজনীশ ভারতী — কাহালগাঁও
- চন্দন সিনহা—সুলতানগঞ্জ
- শেখ জিয়াউল হাসান—নাথনগর
- ত্রিভুবন দাস — ধোরিয়া (এসসি)
- সুইটি সিমা হেমব্রম — কাটোরিয়া (ST)
- চাণক্য প্রকাশ রঞ্জন—বেলহার
- অজিত সিং — রামগড়
- শ্বেতা সুমন – মোহনিয়া (এসসি)
- বীরেন্দ্র কুশওয়াহা – ভবুয়া
- ব্রিজ কিশোর বিন্দ – চানপুর
- সতেন্দর সাহ – সাসারাম
- রাজেশ যাদব – দিনারা
- অনিতা দেবী নোনিয়া – নোখা
- সাবিত্রী দেবী – চাকাই
- গুড্ডু চন্দ্রবংশী – দেহরি
- সুদয় যাদব – কুর্তা
- রাহুল শর্মা – জেহানাবাদ
- সুবেদার দাস – মখদুমপুর (এসসি)
- অমরেন্দর কুশওয়াহা – গোহ
- ঋষি কুমার – ওবরা
- আমোদ চন্দ্রবংশী – নবীনগর
- ডাঃ গোলাম শহীদ – রফিগঞ্জ
- বিনয় কুমার – গুরুয়া
- প্রমোদ ভার্মা – শেরঘাটি
- কুমার সরিজৎ পাসওয়ান – বোধগয়া (এসসি)
- অজয় ডাঙ্গি – টিকারি
- বিশ্বনাথ কুমার সিং-বেলাগঞ্জ
- কৌশল যাদব – নওয়াদা
- শামশাদ আলম – জামুই
- উদয় নারায়ণ চৌধুরী – সিকান্দ্রা (এসসি)