ফের গ্রেফতার রিয়েলিটি শো খ্যাত ওপার বাংলার শিল্পী নোবেল

বাংলাদেশের বিতর্কিত সঙ্গীত শিল্পী ‘নোবেল’ কে গ্রেফতার করলো সে দেশের পুলিশ। বিতর্কিত এই শিল্পী তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন কাজের জন্য একাধিকবার অভিযুক্ত হয়েছেন। এবার অপহরন ও ধর্ষনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

জুলেখা নাসরিন, নিজস্ব সংবাদদাতা- অপহরণ ও ধর্ষনের অভিযোগে গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় ও বিতর্কিত সঙ্গীত শিল্পী ‘ম‌ইদুল আহসান নোবেল’। মূলতঃ নারী নির্যাতনের অভিযোগে তাকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডেমরা থানার পুলিশ। ডেমরার শারুরিয়ার আমতলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে দুই দেশের মানুষের কাছেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন নোবেল। তার গাওয়া বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার বিতর্ক সৃষ্টি হয়েছে।

২০১৯ সালে সালসাবিল মাহমুদ কে বিয়ে করেন নোবেল। কিন্তু মাদক ত্যাগ না করায় সেই বিয়ে স্থায়ী হয় নি। ২০২১ সালে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে নোবেলের বিরুদ্ধে থানায় ডায়েরি হয়। ২০২৩ সালে কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গিয়ে উচ্ছৃঙ্খল আচরনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেদিন বিরক্ত হয়ে দর্শকরা নোবেলের দিকে জলের বোতল ছুঁড়ে মেরেছিলো।‌ সেই ভিডিও ভাইরাল‌ও হয়েছিলো। ২০২৩ সালেই একবার প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই শিল্পী। ফের একবার তার বিয়ের খবর সামনে এসেছে। মাদক মুক্তির জন্য একসময় রিহ্যাবে‌ও ছিলেন এই বিতর্কিত গায়ক।