টোপর পরিয়ে মার কাউন্সিলরকে!

মাথায় বরের টোপর পরিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ফেলে মারধর হল কাউন্সিলরকে। নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : এবার আর ডিম থেরাপি নয়, কাউন্সিলরকে বরের টোপর পরিয়ে গলায় দুর্নীতির প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ফেলে মারধর করা হল। ঘটনায় অভিযোগের তির স্থানীয় বিজেপি কর্মীদের দিকে। ঘটনায় নিন্দার ঝড় নদিয়ার রানাঘাটে।

যত দিন যাচ্ছে ততই একের পর এক ধরা পড়ছে অমানবিক চিত্র। এবার পৌরসভার কাউন্সিলরের মাথায় বরের টোপর পরিয়ে গলায় দুর্নীতির প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। রাজ্য থেকে জেলাস্তরে পৌর প্রতিনধি থেকে তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রীদের ডিম ছুড়ে প্রতিবাদ জানিয়েছেন মানুষজন। নিত্যদিনই ডিম হামলার মুখে পড়তে হচ্ছে তৃণমূলের ছোট বড় নেতাদের। এই ডিম ছোড়া নিয়ে ইতিমধ্যে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু গণতন্ত্রের কথা শিকেয় তুলে এবং আইনকে হাতে তুলে নিয়ে ৭৫ বছরের স্বাধীনতায় এমন অমানবিক ছবি নিন্দনীয়। নদিয়ার রানাঘাট পৌরসভার কাউন্সিলর জয়দীপ দত্তর সাথে ঘটল একই ঘটনা। সোমবার রাতে জনরোষে পড়লেন তিনি। মাথায় বরের টোপর পরিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ফেলে মারধর হল তাকে। নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ।