দেবস্মিতা বিশ্বাস: সমালোচক থেকে শুরু করে সিনেমাপ্রেমীরা ,”সাইয়ারা”-র জাদুতে বুদ্ হয়ে গোটা দেশ। নবাগত অভিনেতা-অভিনেত্রী আহান পান্ডে ও অনিত পদ্দার অভিনয়ের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন নেটিজেন থেকে শুরু করে বলি তারারারা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ছবি ও অভিনেতাদের নিয়ে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন আলিয়া ভট্ট, শ্রদ্ধা কাপুর, অনুরাগ বসু সহ আরও অনেকে। এবার এই ছবির প্রতি প্রথম থেকেই বিশ্বাস রাখার জন্য পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে ধন্যবাদ জানালেন ”সাইয়ারা” -র পরিচালক মোহিত সুরি। দুই পরিচালকই বর্তমানে রয়েছে চর্চার শীর্ষে। পর পর ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া দুজন পরিচালকের সোশ্যাল মিডিয়া পোস্ট এলো সামনে।

কবির সিংহ ও এনিম্যাল খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি-র একটি ছবি আপলোড করে মোহিত সুরি লেখেন , ” ধন্যবাদ , তুমি প্রথম মানুষ যে সর্বপ্রথম প্রকাশ্যে ”সাইয়ারা” কে সমর্থন করে ও বিশ্বাস রাখে। এমন একজনের থেকে এটা পাওয়া অনেক বড় বিষয় যার কাজ আমাকে গভীর ভাবে মুগ্ধ করে। আমি সবসময় তোমার গল্পে থাকা সৎ অনুভূতি ও দুঃসাহসিকতাকে শ্রদ্ধা করি। এটা আমাকে সব সময় মনে করায় যে আমরা যা করি তা মানুষের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য করি।” এর আগেও সংবাদমাধ্যমে সন্দীপ রেড্ডি ভাঙার কাজের প্রশংসা করেছিলেন পরিচালক।
একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ” আমি সন্দীপ রেড্ডির ছবি পছন্দ করি। এই একই গল্প তুমি যদি কোনো গ্যাংস্টারের উপর বানাও সবাই মেনে নেবে। ” সড়ক ” ছবিতে মহেশ ভট্ট এটা করেছেন। আমরা সেই ধরণের ছবি দেখেই বড় হয়েছি। রামগোপাল ভার্মাও এমন ছবি বানিয়েছেন। সবার নিজেদের মতো সিনেমা বানানোর অধিকার রয়েছে আর আপনাদের অধিকার আছে সেটাকে পছন্দ করা বা না করার। ”

একদিকে ”সাইয়ারা” চরম সাফল্য বর্তমানে ছবিটিকে তুলে ধরেছে চর্চার শীর্ষে পাশাপাশি ”স্পিরিট” ছবি থেকে দীপিকা পাডুকোনের সরে দাঁড়ানো ও সেই জায়গায় তৃপ্তি ডিমরির প্রবেশ যথেষ্ট শোরগোল তৈরী করেছে বিটাউনে। একদিকে রোমান্টিক ধারার ছবি আবার অ্যাকশন ঘরানা, সব রকমের ছবির জন্যই যে বর্তমানে উদগ্রীব দর্শকমহল তা বলাই বাহুল্য।