প্রতিদিনের মতো শুক্রবার ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে আসেন মন্ত্রী দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণকারী ও অনুগামীদের নিয়ে বিজয়া সম্মেলনী করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে বিভিন্ন ধরনের মিষ্টি আনা হয়েছিল এবং পাশাপাশি ইডলি, ঘুগনি, ডিম সেদ্ধ রাখা হয়েছিল। এছাড়াও গানের ব্যবস্থা করা হয়েছিল।

বিশ্বজিত পল, নিজস্ব সংবাদদাতা
সব মিলিয়ে বিজয়া সম্মেলনি অনুষ্ঠানটি একেবারে মেতে উঠেছিল ইকোপার্কে। মন্ত্রী দিলীপ ঘোষ জানান প্রতিবছর ইকো পার্কে বিজয় সম্মেলনী অনুষ্ঠান পালিত হয়। এবারও আয়োজন করা হয়েছে সকাল ৬টায় সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখানে গানের অনুষ্ঠান হবে যারা সারা বছর ধরে এখানে গান গায় তারাই গাইবেন। এছাড়াও খাওয়া- দাওয়ার ব্যবস্থা আছে।

পুজো কেমন কাটল দিলীপ ঘোষের? উত্তরে তিনি বলেন, পুজো খুব ভালো কেটেছে। পুজোর আয়োজন থেকে শুরু করে ব্যবস্থাপনা, সবকিছুই ভালো ছিল। তবে আয়োজকরা প্রথম থেকেই সতর্ক থাকলে ওই ঘটনা ঘটত না।এদিন সকালে সস্ত্রিক উপস্থিত ছিলেন দিলীপ। সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানান তিনি। বিজয়া স্পেশাল মুখরোচক খাবারের তালিকায় ছিল মিষ্টি ছাড়াও ইডলি, ঘুগনি, ডিম সিদ্ধও রাখা হয়েছিল।