মাথা ব্যাথা মানেই কি মাইগ্রেন ?

মাইগ্রেন একটি বিশেষ রকমের মাথা ব্যাথা, মাথার একদিকে তীব্র ব্যাথা, বমি বমি ভাব, তীব্র আলোতে তৈরী হওয়া সংবেদনশীলতা। মূলত এটি একটি স্নায়বিক রোগ।

মৌসুমী সাহা, নিজস্ব প্রতিনিধিঃ- ঠিক কি কারণে হয় এই মাইগ্রেন এখনও সঠিক ভাবে জানা যায়নি। মাথার একপাশে ধরফর করা, এই মাথা ধরার পর্বটি ৪ থেকে ৭২ ঘন্টা স্থায়ী হয়। এর নির্দিষ্ট কোন কারণ নেই তবে এমন কিছু অবস্থা আছে যা মাইগ্রেনকে ট্রিগার করতে পারে। তবে অনেক ক্ষেত্রে মাইগ্রেনের রোগীদের মৃগীরোগ, মানসিক ব্যাধি এমনকি স্ট্রোক ও হতে পারে ।মাইগ্রেনের ক্ষেত্রে মাথাঘোরা, চোখের সমস্যা ও আসতে পারে। দেখা যায় শরীরে ক্লান্তি।

কখনো কখনো তীব্র মাথাব্যাথা ও মাইগ্রেনের লক্ষন গুলো এক হতে পারে যা দেখে বিভ্রান্তি হয়। বয়স,পারিবারিক ইতিহাস থাকলে যন্ত্রনা বাড়ে। ডিহাইড্রেশন মাইগ্রেনের একটা ট্রিগার। শরীর পর্যাপ্ত জল না পেলে মাইগ্রেনের লক্ষন গুলো প্রকাশ পায়।

মাইগ্রেনের সমস্যায় শান্ত পরিবেশে বিশ্রাম নিলে অনেক সময় ভালো লাগে। ঠান্ডা সেক আপনাকে আরাম দিতে পারে। মাইগ্রেইনের সমস্যায় মানুষের মৃত্যু হয় না ঠিকই, কিন্তু জীবনধারা বিরক্তিকর হয়ে ওঠে। পিপারমেন্ট তেল লাগালে আরাম অনুভব হয়। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার আপনাকে মাইগ্রেইন এড়াতে সাহায্য করে। তীব্র গন্ধ এড়িয়ে চলা বাঞ্ছনীয়। প্রয়োজনে নিতে হবে চিকিৎসকের পরামর্শ।