বেশ কিছু বছর ধরেই ইস্টবেঙ্গলের সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না। তবে ডুরান্ডে বড় জয় দিয়ে শুরুটা বেশ ভালোই করল ইস্টবেঙ্গল।৫-০ ব্যবধানে সাউথ ইউনাইটেডকে হারিয়ে ডুরান্ড কাপে জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গল।

সুচারু মিত্র, নিজস্ব প্রতিনিধিঃ- এদিন ম্যাচের ১২ মিনিটের মাথায় গোলটি করেন চুংনুঙ্গা। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল ইস্টবেঙ্গলের।এরপর তৃতীয়ার্ধে খেলা শুরু হতে আরও পর পর গোল।৫ টি গোল করে দলকে জয়ের জায়গায় পৌঁছে দেয় অস্কার ব্রুজোর দলের খেলোয়াড়রা। যদিও দলকে এখনও পুরোপুরি তৈরি করতে পারেননি স্প্যানিশ কোচ। প্রতিপক্ষ হিসাবে সাউথ ইউনাইটেড এফসি তেমন শক্তিশালী না হওয়ায় অনায়াসেই জয় পেল ইস্টবেঙ্গল।

তবে বিশেষজ্ঞরা অনেকেই বলছেন এই ইস্টবেঙ্গলের অন্তত ১২ টি গোল করা উচিত ছিল।তবে স্প্যানিশ কোচ বলছেন- খেলা যত এগোবে এই ইস্টবেঙ্গলকে আরও সংঘবদ্ধ দেখাবে।ডুরান্ড কাপে যদি আরও সংঘবদ্ধ খেলতে পারে ইস্টবেঙ্গল তাহলে ভালো ফলাফল আসবে এমন মনে করছেন কোচ।এদিন খেলাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিস্টেক করেন ইস্টবেঙ্গলের প্লেয়াররা। মাঝ মাঠ এবং তার সঙ্গে অ্যাটাকিং জোন ।এই দুটো জোনের রয়েছে বেশ কিছু খামতি।অস্কার ব্রুজো সেই খামতি গুলো কতটা কাটিয়ে দিতে পারেন তার দিকে তাকিয়ে লাল- হলুদের সমর্থকরাও।তবে ডুরান্ডের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করাতে অনেকটাই আত্মবিশ্বাসী লাল- হলুদের সমর্থকরা।

লিগ পর্যায়ে ইস্টবেঙ্গলের আরও বেশ কয়েকটি কঠিন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ রয়েছে। তারপর সেই স্টেজ পেরোতে পারলে তবেই ডুরান্ড ডার্বি হবে, অর্থাৎ মোহনবাগানের সঙ্গে দেখা হবে ইস্টবেঙ্গলের। কিন্তু বিশ্লেষকরা বার বার বলছেন ঘাড়ে বাড়ে এই টুর্নামেন্টেও অনেকখানি এগিয়ে মোহনবাগান।তাই ইস্টবেঙ্গলকে নিজেদের মধ্যে বোঝাপড়াটা আরও শক্তপোক্ত করতে হবে। দুর্দিন কাটিয়ে ফিরতে হবে ফর্মে,আর সেটা খুব জরুরী।তাই ৫-০ ব্যবধানে জয় দিয়েই এটা ভাবলে চলবে না আগামী টুর্নামেন্টেও বা আগামী খেলাতেও ভালো ফলাফল করবে ইস্টবেঙ্গল। আত্মতুষ্টিকে পেছনে ফেলে সংঘবদ্ধ ফুটবলই এখন ইস্টবেঙ্গলের মূল ভরসা।