তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ

বারুইপুর পূর্বে উত্তরভাগ কলোনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : তৃণমূল নেতা দিজেন মন্ডলের দোতালা বাড়িতে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। বারুইপুর পূর্বে উত্তরভাগ কলোনি, রামনগর দুই নম্বর, বুথ নম্বর ১৪০,লাল পুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। আশেপাশের স্থানীয়রা জানান, রাত দুটো নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে আশেপাশের ঘরবাড়ি। প্রতিবেশীরা বাইরে বেরিয়ে দেখেন আগুন জ্বলছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল ঘরের দরজার শাটার ১০০ মিটার দূরে গিয়ে পড়েছে। রাতেই পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন । রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। সকালে পরিদর্শনে আসে বারুইপুর অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আইসি। ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে। গোটা ঘটনার তদন্ত করছে বারুইপুর থানার পুলিশ। বারুইপুর দুই নম্বর মন্ডল সভাপতি দীপঙ্কর কর্মকার বলেন, এই দ্বিজেন মন্ডল এলাকার তৃণমূল নেতা। রামনগর ২ নম্বর ১৪০ নম্বর বুথের বিজেপি কার্যকর্তা প্রচুর অত্যাচার করতেন। অভিযোগ ভয়ে ঘরছাড়া হতে হয়েছিল বারুইপুর ২ নম্বর মন্ডল সভাপতি দীপঙ্কর কর্মকারকে। ৪ তারিখের ভোটের ফল প্রকাশের পর সরকার পরিবর্তন হয়। তখন থেকে পলাতক দ্বিজেন মন্ডল।