ফেমেক্স ২০২৬: দুর্যোগ মোকাবিলায় সচেতনতা মহড়া

কলকাতা পুর সভার উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক মহড়া । যার নাম দেওয়া হল ফেমেক্স ২০২৬। এদিন
কলকাতা পুর সভার বোরো–V দফতরে এই বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করে কলকাতা পুরসভা। উদ্যেশ্য ছিল প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ও মুকাবিলা জন্য কলকাতা পুর সভার আধিকারিক কর্মী থেকে স্কুল পাডুয়া দের প্রশিক্ষিত ও সচেতন করা। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসাবে বোরো কর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা, স্কুলের পড়ুয়ারা থেকে অন্যান্য উপস্থিত ছিলেন।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা

অনুষ্ঠানের মূল বিষয় ছিল, আকস্মিক অগ্নিকাণ্ড • শহুরে বন্যা • ঘূর্ণিঝড় মোকাবিলা। এই উদ্যোগের উদ্দেশ্য হল NDRF-এর উদ্যোগে ইন্টারঅ্যাক্টিভ প্রশিক্ষণ, ব্যবহারিক প্রদর্শন এবং হাতে-কলমে পরিচিতিমূলক মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা, প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা।

মূল স্লোগান ছিল “আজকের প্রস্তুতি – আগামী দিনের নিরাপত্তা” এদিন এনডিআরএফ আধিকারিকরা পুরসভার কর্মী দের ও স্কুল ছাত্রী দের হাতে কলমে পাশাপশি তাদের কে রীতিমত প্রশিক্ষণের মাধ্যমে উদ্ধার কাজ থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতিতে কী ভাবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে পারবে। তার একটা লাইভ ডেমো করে দেখলেন NDRF আধিকারিকরা। বিষয়ে করে যদি কোনো মানুষ বন্যা কবলিত এলাকায় ফেঁসে যান বা। ঝড় ও বৃষ্টির ফলে যদি কোনো বড় ক্ষয়ক্ষতি হয়। তার মোকাবিলা কি করে সাধারণ মানুষ করবেন। তার জন্য এই বিশেষ শিবিরে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত ও সচেতন করা হয়।