বিকল্প কোন পথে যাত্রা ?

বিশ্বজিত নস্কর, নিজস্ব সংবাদদাতাঃ গত ৩ তারিখ থেকে শুক্রবার ৫ তারিখ সকাল নয়টা পর্যন্ত কলকাতায় ইন্ডিগোর ৯২টি বিমান বাতিল করা হয়েছে। কলকাতায় আসা ও যাওয়ার ক্ষেত্রে। তেমনি এই কয়েকদিনে ৩২০টি ইন্ডিগোর বিমান নির্ধারিত সময়ের বেশ কিছু ঘন্টা পরে কলকাতা অবতরণ ও কলকাতা থেকে গমন করবে ভিনরাজ্য ও শহরের উদ্দেশ্যে। আজ এখন পর্যন্ত কলকাতায় আসার ক্ষেত্রে ৮টি বিমান বাতিল করা হয়েছে।এবং কলকাতা থেকে উড়ে যাওয়ার ক্ষেত্রে ১৮টি বিমান বাতিল করা হয়েছে। এছাড়া আসা ও যাওয়া উভয় ক্ষেত্রেই ১৩টি করে বিমান বিলম্ব হয়েছে বলে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর। এদিন সকাল ৯টা পর্যন্ত এমনই তথ্য পাওয়া গিয়েছে। গতকাল ৪ তারিখ অবতরণের ক্ষেত্রে ২২টি বিমান বাতিল করা হয়েছে।পাশাপাশি গমনের ক্ষেত্রে ১৭টি বিমান বাতিল করা হয়েছে। এর সঙ্গেই কলকাতায় আসার ক্ষেত্রে ৮১টি বিমান বিলম্ব ও উড়ে যাওয়ার ক্ষেত্রে ৭৮টি বিমান বিলম্ব হয়েছে। এরফলে চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। কারো বিমান পরপর তিনদিন বাতিল করা হচ্ছে তো কারো বিমান বোর্ডিং পাস ইস্যু করার পর বাতিল করা হচ্ছে। তা নিয়ে চরম সংকটে পড়েছে যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করার পর বিমান সংস্থার কারো সঙ্গে কথা বলতে পারছেন না যাত্রীরা। শুধু তাই নয় রাজ্যের হয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের ২২ জন আধিকারিক।

ইন্ডিগোর বিমান বিপর্যয়ের ফলে তারাও বৈঠকে যোগ দিতে যেতে পারছেন না। ইন্ডিয়ান সিভিল এভিয়েশন এর পক্ষ থেকে জানানো হয়েছে দেশ জুড়ে প্রায় ৫৬০ টি বিমান বাতিল হয়েছে। এছাড়া ইন্ডিগো কর্তৃপক্ষ থেকে সুস্পষ্ট কোনো বার্তা না দিলেও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কর্মী অসন্তোষ এর কারণে এই সমস্যা, এই সমস্যা দূর হতে ফেব্রুয়ারী মাস অবধি সময় লাগবে, বহু মানুষ এই মুহূর্তে বিপদে পড়েছে কেউ ডাক্তার দেখাতে কেউ বা চাকরির ইন্টারভিউ দিতে কেউ বা মেয়ের বিয়েতে যাওয়ার জন্য বিমান ধরতে এসেছে কিন্তু বিমান না পাওয়াতে যথেষ্ট সমস্যায় পড়েছেন যাত্রীরা, এই সুযোগে অন্য অন্য বিমান সংস্থা তাঁদের টিকিটের মূল্য আকাশ ছোঁয়া করে রেখেছে। দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই সহ একাধিক জায়গার বিমান ভাড়া ৭ থেকে ৮ গুন বাড়িয়ে দিয়েছে।