পুজোর আগেই বাড়ল গ্যাসের দাম! অক্টোবর থেকে কত টাকা বৃদ্ধি?

ফের বাড়তে চলেছে গ্যাস সিলিন্ডারের দাম। উৎসবের মরশুম প্রায় শুরু হোয়েই গেছে বলা যায়, দুর্গাপুজো, নবরাত্রি, কালীপুজো-দিওয়ালি। গোটা দেশেই উৎসবের আমেজ। তার আগেই মধ্যবিত্তের পকেটে টান? অক্টোবরের শুরুতে ফের বাড়তে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্কঃ

এবার সিলিন্ডার প্রতি আরও ৬২-৭৯ টাকা দাম বাড়ল। জুনের পর অক্টোবরের শুরুতে ফের বাড়ল দাম। মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম দাঁড়াল ২৯৮২ টাকা। দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৮১০ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম ২ হাজার ৭৪৭ টাকা। চেন্নাইয়ে নয়া দাম হচ্ছে ২ হাজার ৯১৬ টাকা। বৃহস্পতিবার থেকেই নয়া দাম কার্যকর হবে। তবে মধ্যবিত্ত বা জনসাধারণের জন্য খুশির খবর হল, গৃহস্থালির ১৪ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে না।

হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তরাঁ খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উৎসবের মরশুমে হোটেল-রেস্তরাঁয় খেতে বাড়তি টাকা লাগবে মধ্যবিত্তের। বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দামের তুল্যমূল্য বিচার করে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোলিয়াম পণ্যের দাম নিয়ন্ত্রণ করে থাকে। এই মুহূর্তে যেহেতু বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম অনেকটাই বেশি। তাই স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ল গ্যাসে।

এপ্রিল ও মে মাসে ৯৩৯ টাকা দামে থাকার পর জুনে ২৯ টাকা বেড়ে ৯৬৮ টাকা হয়। তারপর ৩ মাস কোনও মূল্যবৃদ্ধি হয়নি।। অক্টোবরেও দাম বাড়ানো হল না। এখনও কলকাতাতে ৯৬৮ টাকাতেই মিলবে ১৪ কেজির সিলিন্ডার।এই পরিস্থিতিতে একটাই স্বস্তির খবর যে গৃহস্থের ব্যবহৃত গ্যাসের দাম আর নতুন করে বাড়ানো হয়নি।