রাইটার্সে ১০ই অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রী-মন্ত্রীদের ঘর তৈরির কাজ শেষের লক্ষ্য পূর্ত দফতরের। রাইটার্সের সংস্কার নিয়ে আজ বিশেষ বৈঠক করেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা : রাইটার্স বিল্ডিং এ মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ ইতিমধ্যেই শেষ, তিনতলায় মুখ্যমন্ত্রী-সহ অন্তত ৬ মন্ত্রীর বসার ব্যবস্থা করছে পূর্ত দফতর।
মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ গুরুত্বপূর্ণ পদাধিকারীদের জন্যও ঘর প্রস্তুত করা হচ্ছে মহাকরণে।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের ঘর থাকবে রাইটার্সে।
পূর্ত দফতরের হাতে থাকা অসম্পূর্ণ কাজ ১০ অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্য, তবে এখনই ক্যাবিনেট রুম ও রোটান্ডার কাজ হচ্ছে না।
রাইটার্সের সামগ্রিক সংস্কারের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা।তবে সেক্ষেত্রে আদানি গোষ্ঠীর সঙ্গে কি আলোচনা হবে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে রাজ্য।
সংস্কারের জন্য প্রাক্তন হেরিটেজ কমিশন সদস্য স্থপতি রঞ্জন মিত্রকে দায়িত্ব দিয়েছে আদানি গোষ্ঠী; ইতিমধ্যেই মহাকরণ পরিদর্শন করেছেন তিনি।
পূর্ত দপ্তরের দাবি, আগের সংস্কারে ইউরোপীয় টালি-সহ একাধিক ঐতিহাসিক সম্পদ হারিয়েছে বা নষ্ট হয়েছে; ঐতিহ্য রক্ষা করে নতুন করে সংস্কারই এখন বড় চ্যালেঞ্জ।
২০১৩ সালে সচিবালয় নবান্নে সরানোর পর ১৩ বছরেও রাইটার্সের সংস্কারের ৫০ শতাংশ কাজ শেষ হয়নি বলেই দাবি।