বোমার শব্দে কাঁপল হাড়োয়া! ৫ বিজেপি কর্মী আহত

শুরুতেই অন্ধকার। তারপর পরপর বিকট শব্দ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কে বা কারা ছুড়ল একের পর এক বোমা? কেনই বা আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শুরু হয় হামলা? বোমার আঘাতে আহত হন পাঁচজন। আর ঘটনার পর ঘটনাস্থলে মিলল প্রচুর তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। ফের কি রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্কঃ

ফের উত্তপ্ত হল হাড়োয়া। বোমাবাজিতে কেঁপে উঠল বসিরহাটের এই এলাকা। এখানেই শেষ নয়। উদ্ধার হয় প্রচুর তাজা বোমা। ঘটনাটি হাড়োয়া থানার অন্তর্গত শালিপুর পঞ্চায়েতের তালবেড়িয়া এলাকায়। অভিযোগ, আচমকা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আই এস এফ দলের দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে পরপর ৫ টি বোমা ছোড়ে । বোমার আঘাতে আহত হন ৫ বিজেপি কর্মী সমর্থক। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে।
অভিযুক্তদের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থলে তাজা বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। বিজেপির অভিযোগ হামলার ঘটনায় আই এস এফ দলের দুষ্কৃতীরা জড়িত। অভিযোগ অস্বীকার আইএসএফের।

অন্ধকারের সুযোগ নিয়ে কি তাহলে হামলার ছক কষা হয়েছিল? কে বা কারা মজুত করেছিল এত তাজা বোমা? পাঁচ বিজেপি কর্মী-সমর্থকের উপর হামলার অভিযোগ উঠলেও, ঘটনার পিছনে আসলে কারা রয়েছে, তা নিয়েই এখন তদন্ত পুলিশের। অভিযোগ উঠেছে আইএসএফ-এর বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ISF। তাহলে হাড়োয়ার তালবেড়িয়ায় বোমাবাজির নেপথ্যে আসল রহস্যটা কী? উত্তর খুঁজছে পুলিশ।