আগামী ১৪ অগাস্ট পর্যন্ত রক্ষা কবচ বহাল থাকবে অতীন ঘোষ ও কন্যা প্রিয়দর্শিনী ঘোষের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ ও কন্যা প্রিয়দর্শিনী ঘোষ গ্রেফতার করতে যেমন পারবে না, তেমনই তাঁদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। অন্তবর্তীকালীনরক্ষা কবচ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ১৪ অগাস্ট পর্যন্ত রক্ষা কবচ বহাল থাকবে। ১০ই অগাস্ট মামলার পরবর্তী শুনানি।
গ্রেফতারি এড়াতে গত ৬ জুন হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষও কন্যা প্রিয়দর্শিনী ঘোষ ।

মামলার বয়ান অনুযায়ী,জমি দখল ও প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়ালেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। গ্রেফতারি এড়াতে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর আবেদন দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
প্রাক্তন ডেপুটি মেয়রের বিরুদ্ধে অভিযোগ, জোর করে একটি সম্পত্তি দখল এবং প্রতারণার ঘটনায় অতীন ঘোষের বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় এফআইআর দায়ের হয়েছে। পরে তদন্তের দায়িত্ব যায় বিধাননগর উত্তর থানার হাতে।
পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ২৪ জুন অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তদন্তে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছিল। অভিযোগকারী এক হোটেল ব্যবসায়ীর দাবি, বাজারদরের তুলনায় অনেক কম অর্থ দিয়ে চাপ সৃষ্টি করে তাঁর সম্পত্তি দখল করা হয়েছে। এই ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগও আনা হয়েছে।