২১ সেপ্টেম্বর থেকে শুরু উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা, কড়া নিরাপত্তায় পরীক্ষা নেবে সংসদ।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা : ২০২৭ সালের উচ্চমাধ্যমিক (তৃতীয় সেমিস্টার) পরীক্ষা সংক্রান্ত প্রেস বিবৃতি প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
- পরীক্ষা শুরু: ২১শে সেপ্টেম্বর, শেষ হবে ১৪ই অক্টোবর।
- সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত।
- রিপোর্টিং টাইম: পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে হবে।
- পরীক্ষার্থী সংখ্যা: এবছর মোট ৭,১৮,৬২০ জন। যার মধ্যে ছাত্র ৩,১৫,৭৩১ (৪৩.৯৪%) এবং ছাত্রী ৪,০২,৮৮৯ (৫৬.০৬%)। ২০২৬ সালের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে।
- পরীক্ষা কেন্দ্র: মোট কেন্দ্র ৮২৫টি, ভেন্যু ২১০৫টি। সেনসিটিভ ভেন্যু ৯৯টি।
- CWSN পরীক্ষার্থী: ৪২৬ জন।
কড়া নিয়ম:
১. প্রতি ২০:১ অনুপাতে ইনভিজিলেটর থাকবেন।
২. পরীক্ষা কেন্দ্রের মূল গেট এবং ভেন্যু সুপারভাইজারের কক্ষে CCTV দিয়ে নজরদারি।
৩. মোবাইল, ক্যালকুলেটর-সহ কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিষিদ্ধ। কারও কাছে পাওয়া গেলে enrolment বাতিল।
৪. প্রতিটি কেন্দ্রের মূল গেটে Metal Detector দিয়ে Frisking করা হবে।
৫. পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি — এই চার ভাষায়।
৬. OMR মূল্যায়ন হবে মেশিনের মাধ্যমে, কোনও পরীক্ষক থাকবেন না। লিখিত OMR অফিসের মাধ্যমে আংশিক খাতা দেখা হবে।
৭. প্রতি কেন্দ্রে একজন করে Council Nominee থাকবেন।
৮. Admit Card দেওয়া হবে Online Portal-এর মাধ্যমে।
৯. ১১ই সেপ্টেম্বর রাজ্যের ৫৬টি Camp-এর মাধ্যমে প্রশ্নপত্র বিতরণ।
হেল্পলাইন: পরীক্ষার্থী এবং পরীক্ষাকর্মীদের জন্য Help Desk (033-23370792 / 6289886606) এবং Control Room (033-23379661) খোলা হচ্ছে।