আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হল এক মহিলা। স্বামীকে মারধর করে স্বামীর হাত থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গলার ছুরি ধরে খুনের হুমকি দিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার সুভাসগ্রাম এলাকায়( রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অধীনস্থ) ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকাবাসী। সোনারপুর থানায় ধর্ষণের মামলা রুজু হয়েছে। সোনারপুর থানায় অভিযোগ দায়ের।পুলিশ ঘটনায় একজনকে গ্রেপ্তার করলেও বাকিরা অভিযুক্তরা পলাতক।

বিশ্বজিত নস্কর, নিজস্ব সংবাদদাতা
স্থানীয় সূত্রে খবর গত শুক্রবার আত্মীয়ের বাড়িতে এসেছিল নির্যাতিতা মহিলা। রাত ০১:৩০ নাগাদ আত্মীয়র বাড়ির থেকে কিছু দুরে অন্য বাড়িতে ঘুমাতে যাওয়ার সময় পিছু নেয় ৫ জন, স্বামীকে মারধর করে ঘরের ভিতর ঢোকে ৫ জন। আতঙ্কে স্বামী পালিয়ে যায়। তার পর ৫ জন মিলে নির্যাতিতাকে ঘরে ঢুকিয়ে হাত পা ধরে এক জনকে ধর্ষণ করে বলে অভিযোগ। একজন গলায় চাকু ধরে খুনের হুমকি দেয়। অন্যরা সহযোগিতা করে বলে অভিযোগ। প্রায় ১ঘণ্টা ধরে নির্যাতন চলার পরে, নির্যাতিতা ঘর থেকে পালিয়ে অন্য একটি বাড়ি আশ্রয় নেয়। শনিবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমে পুলিশ মুল অভিযুক্তকে গ্রেপ্তার না করতে পারলেও এক জনকে গ্রেফতার করেছে।
ঘটনার পর থেকে নিজেদের পরিবার নিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। প্রতিদিন রাতে স্থানীয়রা বাইরের লোকজনকে নিয়ে এসে নেশার আসর বসে বলে অভিযোগ। স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে জানিয়েও কোনরকম ফল মেলেনি বলে অভিযোগ। সুভাষগ্রাম স্টেশন চত্বরে মদ গাজা পাত্তা সহ একাধিক মাদকদ্রব্য বিক্রি হয়। পুলিশের মদতে এই করবার চলে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।