সালকিয়ায় বৃষ্টিতে ধসে পড়ল বাড়ি

জানলার রড কেটে উদ্ধার প্রবীণ ব্যক্তি, আটকে থাকা পরিবারকে বাঁচাতে উদ্ধারকাজ!

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : আজ প্রচণ্ড বৃষ্টির কারণে সালকিয়ার ১৫১, শ্রীরাম ডেং রোডে একটি চরম মর্মান্তিক ঘটনা ঘটে গেল। দীর্ঘদিনের একটি অত্যন্ত বিপজ্জনক দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুর্ভাগ্যবশত, বাড়িটি ভেঙে পড়ার সময় সেখানে বসবাসকারী একই পরিবারের বেশ কয়েকজন সদস্য ভেতরে আটকে পড়েন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং অত্যন্ত তৎপরতার সাথে জানলার রড কেটে আটকে থাকা প্রবীণ নাগরিক শ্রী রতন বন্দ্যোপাধ্যায়কে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। পরে ভেতর থেকে আরও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়।


ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিজেপি নেতা সুদীপ ঘোষ। তিনি অবিলম্বে বিষয়টি মন্ত্রী শ্রী উমেশ রায় মহাশয়কে জানান। এরপর দ্রুত খবর দেওয়া হয় পুলিশ, দমকল বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট (DMG) এবং CESC-কে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। বিদ্যুৎঘটিত দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে CESC-এর টিমও।