আজ মুক্তি পেলো হাউসফুল ৫! কি বলছে ক্রিটিক্সসরা?

আজ হাউসফুল ৫ মুক্তি পেয়েছে হলে। দর্শকের প্রতিক্রিয়া জানার অনেক আগেই সমালোচক দের মতামত চলে এসেছে। তাদের মতামত বেশ খারাপের দিকেই। এবং ছবিটি নিয়ে দর্শদের মধ্যে কোনো উত্তেজনা নেই সেরকম করে।

চক্রযুদ্ধ ঘোষ, সাংবাদিক- যেমন টা অনুমান করা হয়েছিল, ঠিক তেমনই হলো হাউসফুল ৫। এন ডি টিভি র শৈবাল চ্যাটার্জী বলছেন যে ফিল্মটি অত্যন্ত কুৎসিত ফিল্ম হয়েছে (“আটারলি অবসুর্ড”) এবং নিজের রিভিউ তে দেড় খানা রেটিং দিয়েছেন। কৈময়ী ওয়েবপেজ-এর শ্রেষ্ঠা চৌধুরী বলছেন যে ফিল্মটি ‘ব্রেইনরট’ এবং ‘ক্রিঞ্জফেস্ট’ এর একটি উদাহরণ। রেড্ডিফ-এর সুকন্যা বর্মা বলেছে যে এটি নাকি ওনার দেখা এ বছরের সব থেকে বাজে ছবি। ইন্ডিয়া টুডে-র বিণীতা কুমার বলেছেন যে এই ফিল্মটিতে সব থেকে বড়ো খুন হয়েছে কমেডির।

ইউটিউব-এও একই অবস্থা। বাংলার অরিত্র’জ জ্ঞান বলছে যে এই ফিল্ম টির দর্শকদের বিভিন্ন ‘ বোকা ‘ হওয়ার শ্রেণী তে ভাগ করা যায়। কে কতটা বোকা, সেটা এই ফিল্মটি দেখে যার যতটা হাসি পাবে, সেই অনুযায়ী বোঝা যাবে। ফিল্মি ইন্ডিয়ানের দীক্ষা শর্মা ও ফিল্মটি কে কুৎসিত বলেছে।যোগী বলতা হ্যা ইউটুব চ্যানেল বলছে যে এই ফিল্মটির দুটো ভার্সন বেশ মজা দিতে সক্ষম হয়ে। Bnf টিভি বলছে যে ফিল্মটি একদম পাতে না দেওয়ার মতন নয়, এরকম ও ব্যাপার নেই, কিন্তু খুবই একটা ভালো ফিল্ম ও না। নাম করা ইউটুবর সুরজ কুমার বললো যে এই ফিল্মটি হিউমরের নামে এই অত্যান্ত ভালগার কমেডি র ব্যবহার করেছে।

অন্যদিকে হিন্দুস্তান টাইমস- এর ঋষভ সুরি বলেছে এটির ক্লাইম্যাক্স এর ভাগ টি বাকি ফিল্মের থেকে অনেকটাই ভালো। 123তেলুগু সাইট টি বলছে যে এই ফিল্মটির মধ্যে কোনো নতুনত্ব না থাকলেও এটি বেশ হাসির একটি ফিল্ম হয়েছে। এটির মধ্যে বিনোদন আছে। প্রিন্ট মিডিয়া তে এর চেয়ে বেশি ভালো কথা কেউ লেখেনি।

সময় বলবে যে এই ফিল্মটির অবস্থা কি হতে পারে। এর রিভিউ কিন্তু বেশ খারাপ আর ২০২৫ ই দাড়িয়ে এরকম কমেডি চলা খুব মুশকিল। অক্ষয় কুমারের কামব্যাক কি এবারও হলো না? তার কি এবার একটু ছুটি নেওয়া উচিত? এ বছর তার যথাযত ৬টি মাসে তিনটে ছবি এখন অব্দি মুক্তি পেয়েগেছে। এই ফিল্মটির এবং অক্ষয় কুমারের ভবিষ্যৎ বেশ শোচনীয় লাগছে।