৩ দিনের আলটিমেটাম শেষ, লিলুয়ায় নালার ওপর বসা অবৈধ দোকানে চলল বুলডোজার ।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : লিলুয়া থানা এলাকায় এবার চরম অ্যাকশন! লিলুয়া ঝিল রোডের পাশে যে বড় নালাটি রয়েছে, তার ওপর বিগত ১৫ বছর ধরে জেঁকে বসেছিল অবৈধ দখলদাররা। আজ সকাল থেকেই সেই বেআইনি সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে ময়দানে নামল বুলডোজার। হাওড়া পৌরসভার তরফ থেকে ৩ দিন আগেই এদের দোকান খালি করার জন্য কড়া নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নোটিশকে বুড়ো আঙুল দেখিয়ে তারা জায়গা ছাড়েনি। অবশেষে আজ সময়সীমা পার হতেই ফুল অ্যাকশন মুডে নামল হাওড়া পৌরসভা ও লিলুয়া থানার পুলিশ। বাধ্য হয়েই চালাতে হলো বুলডোজার!
বড় নালাটির ওপরেই বেআইনিভাবে দোকানপাট তৈরি করে নেওয়ায় এলাকার নিকাশি ব্যবস্থা গত ১৫ বছর ধরে একপ্রকার পুরোপুরি ভেঙে পড়েছিল। ড্রেন পরিষ্কার করার জায়গা ছিল না, সামান্য বৃষ্টিতেই নরককুণ্ড হতো এলাকা। বিজেপি সরকার আসতেই দিকে দিকে বেআইনি দখলের বিরুদ্ধে শুরু হয়েছে জিরো টলারেন্স নীতি। আর আজ সেই ‘বুলডোজার অ্যাকশন’ দেখল লিলুয়াবাসী। আইন সবার জন্য সমান, জনস্বার্থ বিঘ্নিত করে বেআইনি দখলদারি আর বরদাস্ত নয়!