বারুইপুরের শতব্রত ঘাটে শুরু প্রতিমা নিরঞ্জন

বারুইপুর শতাব্রত ঘাটে শুরু প্রতিমা নিরঞ্জন। বারুইপুর থানার পক্ষ থেকে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বারাইপুর শতব্রত ঘাটে পরিদর্শন বারুইপুর থানার আইসি শান্তনি মিত্র। আনন্দের আবহাওয়া আর কিছুটা বিষাদের সুর মিলিয়ে উৎসবের সমাপ্তি লগ্নে বারুইপুরের ঐতিহ্যবাহী সতব্রত ঘাট এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল প্রতিমা বিসর্জন। দূর্গাপূজার কয়েক দিন আনন্দ উদ্দীপনা ছিলো সবার মনে।আজ প্রতিমাকে বিদায় জানানোর পালা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা

আর এই বিসর্জন পর্ব যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ সুশৃংখল এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন হয় তার জন্য শুরু থেকেই করা পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। বিসর্জনের প্রথম দিনই পরিস্থিতি খতিয়ে দেখতে এবং নিরাপত্তা সার্বিক দিকগুলোকে নিজে খতিয়ে দেখতে শতাব্রত ঘাটে উপস্থিত হন বারুইপুর থানার আইসি শান্তনি মিত্র। তিনি নিজে ঘাট চত্বর পরিদর্শন করেন এবং সেখানে মতন থাকা পুলিশ কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন ঘাটে অতিরিক্ত পুলিশবাহিনী পর্যাপ্ত আলো এবং নিরাপত্তা সহ সমাপ্ত প্রস্তুতি আগে থেকে সম্পন্ন করা হয়েছে।

প্রতিমা নিয়ে আসা পুজো কমিটি ও বাড়ির পূজো গুলো এবং সাধারণ মানুষের ভিড় সামলাতে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তৎপর রয়েছে বারুইপুর থানা পুলিশ। কঠোর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো বিসর্জন স্থলটি। যাতে নিরাপদে শান্তিপূর্ণভাবে মা দুর্গাকে বিদায় জানাতে পারেন