দুর্গাপুরে হাইড্রোলিক পদ্ধতিতে প্রতিমা বিসর্জন

হাইড্রার বদলে আধুনিক হাইড্রোলিক পদ্ধতিতে দুর্গাপ্রতিমা বিসর্জন। দশমীর দিন থেকেই দুর্গাপুরের দামোদর নদে বিসর্জন ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব। প্রতিমা বিসর্জনে নতুন এই প্রযুক্তির ব্যবহার নজর কেড়েছে দর্শনার্থীদের। আধুনিক হাইড্রোলিক ব্যবস্থার মাধ্যমে প্রতিমা বিসর্জনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঘাটে উপস্থিত মানুষজন।

প্রশান্ত মাল, নিজস্ব সংবাদদাতা

তাঁদের মতে, এই পদ্ধতিতে বিসর্জন প্রক্রিয়া আরও আধুনিক ও সুসংগঠিতভাবে সম্পন্ন করার সুযোগ রয়েছে।অন্যদিকে, বিসর্জন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে ঘাটে কড়া নজরদারি চালাচ্ছে কোক ওভেন থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে সতর্ক রয়েছেন পুলিশকর্মীরা।

এবার সঠিক সময়ে অত্যাধুনিক ব্যবস্থায় যাতে প্রতিমা নিরঞ্জন করা যায় প্রথম থেকেই সেই দিকে নজর ছিল প্রশাসনের।তরফে। নির্বিঘ্নে  বিসর্জন  সম্পন্ন করতে কলকাতা সহ রাজ্যের সব ঘাটগুলিতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জন পর্ব সম্পন্ন হয় গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।