রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্যে লাল রূপে পূজিতা নদীয়ার জগদ্ধাত্রী!

রাজার নামে পুজোর সংকল্প, সূর্য উদয়ের রঙে লাল রং দেবী জগদ্ধাত্রীর। ১২৬২ খ্রিস্টাব্দে পুজোর সূচনা করেছিলেন নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়। তারপর থেকেই নদীয়ার সুত্রাগড় অঞ্চলের সূত্রধর পাড়া বারোয়ারির দেবী জগদ্ধাত্রী লাল জগদ্ধাত্রী হিসেবেই পরিচিত জগৎ জুড়ে।

বিশ্বজিত দেবনাথ, নিজস্ব সংবাদদাতা

কথিত আছে নদীয়ার হরিপুর অঞ্চলের ব্রহ্ম শাসনে স্বপ্নাদেশে প্রথম পুজো করেছিলেন নদীয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়। তারপর থেকেই জগৎজুড়ে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। যদিও রাজবাড়ীর আটচালা মন্দিরেও রাজা কৃষ্ণচন্দ্র দেবী আরাধনা করেছিলেন, আজও চলে আসছে সেই প্রথা। প্রথমত আদি কালের সেই প্রথা মেনে সুত্রাগড় অঞ্চলের লাল জগদ্ধাত্রী দেবীর পুজোর আরাধনা হয়ে আসছে একইভাবে।

এই পূজোর ক্ষেত্রে রয়েছে এক অনন্য ইতিহাস। মায়ের পুজোর ভোগে দেওয়া হয় কাঁচা আনাজ। ধুনো পুড়িয়ে মাকে করা হয় আরতি। অষ্টমী নবমীর পুজোতে রয়েছে অনন্য নিয়ম। প্রায় ১০ ফুট উচ্চতার দেবী লাল জগদ্ধাত্রী কে মুড়ে ফেলা হয়, রুপা এবং সোনার অলংকার দিয়ে। দেবীর লাল গায়ের রঙের জৌলস যেন এক জীবন্ত উদাহরণ।