SSC নথি যাচাই পর্বে ভুল তথ্য, বাদ পড়ল নাম

কল ফর ভেরিফিকেশনে এসএসসির একাদশ, দ্বাদশের শিক্ষক পদপ্রার্থীদের মধ্যে কম-বেশি ৩০০ জনের নথি যাচাই পর্বে ভুল তথ্য বা ভুয়ো নথি মেলার অভিযোগ উঠেছে।

নাজিয়া রহমান, প্রতিনিধি : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুরু হয়েছে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। ডাকা হয়েছে কল ফর ভেরিফিকেশনেও। তবে এই কল ফর ভেরিফিকেশনে এসএসসির একাদশ, দ্বাদশের শিক্ষক পদপ্রার্থীদের মধ্যে কম-বেশি ৩০০ জনের নথি যাচাই পর্বে ভুল তথ্য বা ভুয়ো নথি মেলার অভিযোগ উঠেছে। এ ছাড়া এখনও অনুপস্থিত ২০০র কাছাকাছি প্রার্থী। সূত্রের খবর বাংলা ও ইংরেজি মিলিয়ে প্রায় ১০৬ এর  নাম বাদ পড়েছে। ঠিক কি কি কারণে নাম বাদ পড়ল। জানা গেছে এসএসসি-র কল ফর ভেরিফিকেশনে ডাক পেয়েও ইন্টারভিউ থেকে বাদ পড়েছেন একাধিক চাকুরিপ্রার্থী। যেমন-ডকুমেন্ট ভেরিফিকেশনে অংশগ্রহণ না করার জন্য  ইন্টারভিউ তে অংশগ্রহণ করতে পারছেন না একাধিক চাকুরিপ্রার্থী। এছাড়া এক্সপেরিয়েন্স নাম্বার সমস্যা যেমন,গেজেটে উল্লেখিত এক্সপেরিয়েন্সের ক্রাইটেরিয়া হিসেবে  যা চাওয়া হয়েছে তার বাইরে যারা এক্সপেরিয়েন্স মার্কস সংযোজন করেছিল তারা বাদ গিয়েছে।। অন্যদিকে বয়সজনিত সমস্যায় বাদ পড়েছেন বেশ কয়েকজন চাকুরিপ্রার্থী। পাশাপাশি  PH -OH = চাকুরিপ্রার্থী অর্থাৎ  প্রতিবন্ধীদের ৪% সংরক্ষণের মধ্যে- ১% দৃষ্টি সংক্রান্তদের জন্য, শ্রবণ সংক্রান্তদের ১% অস্থি সংক্রান্তদের ১% এবং বহুবিধদের ১% =৪%। কিন্তু OH অর্থাৎ Other handicapদের বিষয়টি বিচারাধীন থাকায় আপাতত স্থগিত রয়েছে  অর্থাৎ  OH দের ইন্টারভিউ আপাতত হবেনা। আদালতে সমস্যা মিটলে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। অন্যদিকে কাস্ট সার্টিফিকেট ও  EWS সমস্যা- কার সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার জন্য অনেকে বাতিল হয়েছে।

একদশ- দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের  কল ফল ভেরিফিকেশনের যে তালিকা প্রকাশ করা হয়েছিল এসএসসির তরফ থেকে সেই তালিকায় ঠাঁই পাইনি প্রায় ১৭০ জন মত যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তেমনই কল ফল ভেরিফিকেশনে ডাক পাননি বেশির ভাগ ফ্রেসাররা। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদ ১২,৫১৪টি। যার জন্য কল ফর ভেরিফিকেশনে প্রায় ২০ হাজার প্রার্থীকে ডাকা হবে বলে এসএসসির তরফ থেকে জানা গিয়েছিল । কিন্তু এখন কল ফল ভেরিফিকেশনে ডাক পেয়েও বহুপ্রার্থী ইন্টারভিউ পর্যন্ত পৌঁছতে না পারায় দ্বিতীয় পর্বের কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশের আশায় চাকরিপ্রার্থীরা।তাই নতুন একটি তালিকা প্রকাশের দাবি তুলছেন তারা। পাশাপাশি যারা কল ফর ভেরিফিকেশনের সময় সঠিক তথ্য দিয়ে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ গ্রহন করার সুযোগ পেয়েছেন   তাদের কল লেটার/ ইন্টিমেশন লেটার দেওয়া শুরু হয়েছে । তাদের  ইন্টারভিউ হবে জোন-ভিত্তিক বলেই জানা গেছে।