পয়েন্টের ভিত্তিতে দুটি গ্রুপ থেকে দুটি করে দল পৌঁছে গিয়েছে সুপারফোরে। সেই তালিকা ঘোষণা করেছে এশিয়া কাপ। এই চারটি দলের মধ্যে খেলায় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল ফাইনাল খেলবে। সুপার ফোরে আবারো মুখোমুখি ভারত-পাকিস্তান।

ঋক পুরকায়স্থ, নিজস্ব সংবাদদাতা: এশিয়া কাপের দিনক্ষণ ঘোষণা থেকে ভারত পাক বিবাদ শুরু হয়ে গিয়েছিল। এশিয়া কাপ খেতে অনিহাও দেখিয়েছিল পাকিস্তান। গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। ম্যাচ রেফারির বিরুদ্ধে আপত্তির কারণে তাদের এই সিদ্ধান্ত ছিল কিন্তু সেই ম্যাচ খেলে শেষ পর্যন্ত আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
এশিয়া কাপের প্রথম চারটি দলের নাম ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গ্রুপ পর্বের একটি ম্যাচ এখনো বাকি রয়েছে। ভারতের সঙ্গে ওমানের। কিন্তু সেটি কেবল নিয়মরক্ষার ম্যাচ। পয়েন্ট টেবিলের বিচারে প্রথম চারে গ্রুপ এ থেকে ভারত, পাকিস্তান ও গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তান প্রথম চারে পৌঁছে গিয়েছে। এবার সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল ফাইনাল খেলবে।
রবিবারের ভারত পাকিস্তান ম্যাচে যদি ভারত হেরে যেত তাহলে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো। সোমবার যদি গ্রুপ এ থেকে ওমান জিতে যেত তাহলে শুক্রবারের ভারতের সঙ্গে ওমানের ম্যাচ। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতো ভারতের জন্য। প্রথম চার এ যাওয়ার জন্য মরণ-বাঁচন খেলতে হত ভারতকে। অপরদিকে গ্রুপ বি তে আফগানিস্তানকে পরাজিত করে প্রথম চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শনিবার থেকেই শুরু হচ্ছে ফাইনাল খেলার জন্য প্রথম চারটি দলের যুদ্ধ। গত রবিবারের মতোই এই রবিবারও মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান।
এশিয়া কাপের প্রথম চারটি দলের ম্যাচ সূচি
২০ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২১ সেপ্টেম্বর, ভারত বনাম পাকিস্তান
২৩ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর, ভারত বনাম বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর, ভারত বনাম শ্রীলঙ্কা
গত রবিবার ভারত পাকিস্তান ম্যাচে টিকিট বিতর্ক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ভারতীয় মুদ্রায় সর্বনিম্ন টিকিটের দাম ছিল ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ টিকিটের দাম ছিল ২ লক্ষ ৮৫ হাজার টাকা। ফলে টিকিট কেনার ক্ষেত্রে একটি অনীহা দেখতে পাওয়া গিয়েছিল ক্রীড়া প্রেমীদের মধ্যে। বিভিন্ন ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনাও অনেকাংশে কম ছিল গত রবিবারের ম্যাচে। যেহেতু ফাইনালে যাওয়ার লড়াই তাই একুশে সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ক্রিকেটপ্রেমীদের কাছে।