বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারত

বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারত। সোমবার বাংলাদেশের বায়ুসেনার বিমান ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর ভেঙে পড়ে। এই দূর্ঘটনায় বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। দূর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য মেডিকেল টিম গেল ভারত থেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে বাংলাদেশের এই খারাপ অবস্থার সময়ে ভারত সবরকমভাবে পাশে থাকতে রাজি আছে। আর সেই মতো এবার মহম্মদ ইউনূসের দেশে খুব তাড়াতাড়ি যাবে ভারত থেকে ডাক্তার-নার্স।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি- ২১জুলাই সোমবার হঠাৎই বাংলাদেশি বায়ুসেনার বিমান ভেঙে পড়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর। এই খারাপ সময়ে বাংলাদেশককে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবারই জানান যে বাংলাদেশের এই খারাপ অবস্থার সময়ে ভারত সবরকমভাবে পাশে থাকতে রাজি আছে। আর সেই মতো এবার মহম্মদ ইউনূসের দেশে ভারত থেকে যাবে ডাক্তার-নার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে বিমান দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ জন। তাঁদের মধ্যে বেশিরভাগেরই বয়স ১২ বছরের নিচে স্কুল পড়ুয়া। আহত কমপক্ষে প্রায় ৮০ জন। দুর্ঘটনায় আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আহদের মধ্যে বেশ কয়েকজনে অবস্থা আশঙ্কাজনক। আহতের চিকিৎসার জন্য ভারত থেকে যাবে চিকিৎসকের দল।

সূত্রের খবর, বিমানদূর্ঘটনার পর দুই দেশের বিদেশ মন্ত্রকের তরফে আলাপ আলোচনা হয়। তারপর ভারত বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। বিমান দুর্ঘটনার পর উত্তরার ওই স্কুলের অনেক শিশু আহত হয়েছে বলে । তাদের মধ্যে বেশিভাগই অগ্নিদগ্ধ। তাদের চিকিৎসার জন্য প্রয়োজন অনেক ওষুধ ও যন্ত্রপাতি। ভারত যে টিম বাংলাদেশে পাঠালো, সেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। এছাড়াও ওষুধ ও চিকিৎসার জন্য উন্নত যন্ত্রপাতিও । সেখানকার রোগীদের কী কী প্রয়োজন, কীভাবে দ্রুত সুস্থ হয়ে উঠবেন তাঁরা সেই সব খতিয়ে দেখবে এই টিম। যদি প্রয়োজন হয় তবে পরে আরও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী পাঠানো হবে ভারত থেকে বলে জানা গেছে। বর্তমানে ডাক্তারদের যে টিম বাংলাদেশে যাবে তাদের মধ্যে দুজন চিকিৎসক ও দুজন নার্স রয়েছেন। যারা আহত ও দগ্ধদের চিকিৎসা করবেন বলে জানা গেছে।