চিকেন নেক করিডরের অন্যতম মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তের ওপারে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট।

ডিজিটাল ডেস্ক: উত্তর পূর্ব ভারত অর্থাত্ অরুণাচল, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড। বাংলাদেশের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক বেশ কিছু ইস্যুতে উঠে এসেছে এই উত্তর পূর্ব ভারতের কথা। ২০২৪ সালের ৫ অগস্টের পর থেকে বিএসএফ (BSF) এবং বিজিবির মধ্যে একাধিক জায়গায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার সেই উত্তর পূর্বের রাজ্যগুলির ওপর বিশেষ নজর দিল ভারত। সূত্রের খবর, একাধিক জায়গায় বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিয়েছে বিজিবি।

চিকেন নেক করিডরের অন্যতম মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তের ওপারে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট। দুর্গম পাহাড়ি ও জঙ্গল হওয়ার কারণে ওই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অনেকটাই সহজ হয়। যেভাবে ইদানিং বাংলাদেশের ইসলামি জঙ্গি সংগঠনগুলি সেভেন সিস্টার্সে নাশকতার চালানোর হুঙ্কার ছেড়েই চলেছে। এই বিষয়টি নিয়ে এর আগেও কথা হয়েছে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হয়েছে জায়গায় জায়গায়।

তারপরেও সীমান্তে পাচারকারীকে রুখতে ব্যর্থ বিজিবি। এই আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা পাচারকারীর ওপর বিএসএফ গুলি চালালে তাতেও আপত্তি বাংলাদেশের। এদিকে অনেক জায়গাতেই অভিযোগ উঠেছে, টাকা নিয়ে পাচারকারীদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করে বিজিবি। তাতে সীমান্তের সুরক্ষা আরও নিশ্চিত করতে চাইছে ভারতীয় সেনা। কীভাবে শত্রুর আক্রমণ মোকাবিলা করা যাবে, কী কী পরিকাঠামো গড়তে হবে, তা নিয়ে চলে আলোচনা।

রিপোর্ট অনুযায়ী, মিজোরাম-বাংলাদেশ সীমান্তে পাহারার জন্য বর্তমানে ৮৫টি বর্ডার আউটপোস্ট রয়েছে। সেই সংখ্যা বাড়ানোর বিষয়টি নিয়ে চলছে ভাবনা চিন্তা। এরমধ্যে মিজোরামে একটি ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারতীয় সেনা। ১৭ মাউন্টেন স্ট্রাইক কোর এই ঘাঁটি তৈরির যাবতীয় দায়িত্ব পেয়েছে। এছাড়া শিলচর ও মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা তিনটি ব্যাটালিয়ন এলাকায় বাঙ্কার, ভূগর্ভস্থ অস্ত্রাগার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি রিপোর্টে। এই নিয়ে বিএসএফ, অসম রাইফেলস কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলী কান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি। সেই বৈঠকে স্পেশাল ফোর্সের আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে জানা যায়। বৈঠকটি অনুষ্ঠিত হয় অসম রাইফেলসের অপারেটিং ঘাঁটিতে। সেই ঘাঁটি বাংলাদেশ সীমান্ত লাগোয়া।