কলকাতায় কি এবার শীতের আমেজ? সপ্তাহান্তে আরও নামবে পারদ!

জোড়া ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যেতেই কলকাতার তাপমাত্রায় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে পারদ আরও কিছুটা নামতে পারে। তবে রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। অন্যদিকে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়ায় ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় যা ২.৫ ডিগ্রি কম। ফলে দিনের গরম কিছুটা কমলেও রাতের আবহাওয়ায় এখনও সেভাবে শীতের আমেজ নেই।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

জোড়া ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যেতেই কলকাতার তাপমাত্রায় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে পারদ আরও কিছুটা নামতে পারে। তবে রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। অন্যদিকে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়ায় ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় যা ২.৫ ডিগ্রি কম।

আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এই কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে কিছু এলাকায় আকাশে মেঘের আনাগোনা দেখা যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ফলে সপ্তাহের শুরুতেই ফের বদলাতে পারে আবহাওয়ার মেজাজ।