কেতু কি অশুভ….

শাস্ত্রে কেতুকে কিন্তু শুভ গ্রহ হিসেবে ধরা হয় না। এটি একটি ছায়াগ্রহ। নেই কোনও শারীরিক অবস্থান। একটি অশুভ গ্রহ হিসেবেই চিহ্নিত হয়ে রয়েছে কেতু। তবে এই কেতুর সুপ্রভাব কিন্তু মারাত্মক ভালো ফল দান করে। চলুন দেখে নেওয়া যাক…

প্রবীর মুখার্জী, নিজস্ব প্রতিনিধি : আসলে জন্মছকে কোন্ ঘরে অবস্থান করছে , তার ওপরেই নির্ভর করে সংশ্লিষ্ট সেই গ্রহের সুনজর বা কুনজর। কেতু হলো আধ্যাত্মিকতা-বিলাসিতা ও অপার্থিক বস্তুর প্রতীক। কেতুর কুনজরে যেমন ছারখার হয়ে যেতে পারেন, তেমনই সুনজরে উন্নতির চরম শিখরেও পৌঁছে যেতে পারেন আপনি। এক ঝলকে দেখে নেওয়া যাক এমন পাঁচটি রাশি রয়েছে, যাদের ওপর কেতুর সুদৃষ্টি সবসময়ে থাকে।

মেষ রাশি–এই রাশির জাতক বা জাতিকারা এমনিতেই জ্ঞানী-গুণী হয়ে থাকেন। কেতুর প্রভাবে তা আরও বৃদ্ধি পায়। একই সঙ্গে আধ্যাত্মিকতাও দেখতে পাওয়া যায় এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে । পাশাপাশি সামাজিক সম্মান লাভ করে থাকে এরা।

কর্কট রাশি–কর্মস্থলে এই রাশির জাতক-জাতিকাদের কোনও বিপদ আসেনা। কোনও বিবাদ-বিতর্কে জড়িয়ে পড়লেও সেখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারেন এরা। পৈতৃক সম্পত্তি লাভের যোগ যেমন থাকে। তেমনই ভাই-বোনেদের সঙ্গেও সদ্ভাব বজায় থাকে।

কন্যা রাশি– এই রাশির জাতক বা জাতিকারাও খুব একটা বাধার সম্মুখীন হননা। মসৃণ গতিতেই এগিয়ে চলে এদের জীবন। কেতুর আশীর্বাদেই সাফল্য থাকে এই রাশির জাতক বা জাতিকাদের হাতের মুঠোয়।

বৃশ্চিক রাশি–এই রাশির জাতক জাতিকারা কোনওদিন অর্থকষ্টে ভোগেন না । খুব সহজেই কাটিয়ে উঠতে পারেন জীবনের যে কোনও কঠিন সময়। সাংসারিক জীবনও সুখের হয় এই রাশির জাতক বা জাতিকাদের।

মীন রাশি—এই রাশির জাতক বা জাতিকারাও খুব একটা আর্থিক সমস্যায় পড়েন না। যে কোনও কাজে হাত দিলেই সাফল্য লাভ করে থাকেন এই রাশির জাতক-জাতিকারা।জীবনে কখনও প্রয়োজনীয় অর্থের অভাব এরা বুোধ করেন না। কেতুর আশীর্বাদে এই রাশির জাতক বা জাতিকারা সৌভাগ্যবান হয়ে থাকেন।

ভালো ফল লাভের আশায় প্রতিদিন পাঠ করতে পারেন
কেতুর মন্ত্র…ঔঁ হ্রীং ঐং কেতবে।
গায়ত্রী–ঐং কেতবে বিদ্মহে শিখিনে ধীমহি , তন্নঃ কেতুঃ প্রচোদয়াৎ।।