বাম সংগঠন ও ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে সরব সনাতনীরা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুরে জাগো সনাতনীর পক্ষ থেকে পাকিস্তান, বাংলাদেশ ও চীনের মদদপুষ্ট বলে অভিযোগ তুলে কয়েকটি বাম সংগঠন এবং ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল।রবিবার বারুইপুর রাসমাঠ থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বারুইপুর রেলগেটে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন দেবস্বরূপ মহারাজ, উত্তম কর-সহ জাগো সনাতনীর সদস্য এবং বহু সনাতনী মানুষ।মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, দেশবিরোধী কার্যকলাপ ও সনাতন ধর্মের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারের প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে বারুইপুর শহরে ব্যাপক সাড়া পড়ে। মিছিল চলাকালীন এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশি নজরদারিও ছিল।