মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য! থানায় হাজিরা কল্যানের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে কুরুচিকর মন্তব্যের জেরে বিজেপি বিধায়কের অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানায় দেখা করতে এলেন তৃণমূল নেতা কল্যান বন্দ্যোপাধ্যায় তাকে ঘিরে বিক্ষোভ বিজেপির।থানায় যাওয়ার সময় তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি মোর্চার সদস্যরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগের ভিত্তিতে নদীয়ার শান্তিপুর থানায় গেলেন বিশিষ্ট আইনজীবী ও তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতি নদিয়ার শান্তিপুরের তৃণমূলের একটি দলীয় কর্মসূচি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে তীব্র ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারই পরিপেক্ষিতে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন শান্তিপুর বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস।

মূলত সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার শান্তিপুর থানায় এসে পৌঁছান কল্যান বন্দ্যোপাধ্যায় যদিও এই প্রসঙ্গে কথা এড়িয়ে যান কল্যান বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে শান্তিপুর থানা থেকে বেরোতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে ঘিরে বিক্ষোভ করে বিজেপি মোর্চার সদস্যরা। ‘মাতাল’ বলে ব্যাখ্যা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা হয় শান্তিপুর থানায়। এরপর তলব পেয়ে শান্তিপুর থানায় হাজির হন কল্যাণ।থানার সামনে কল্যাণের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি।মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করার জন্য শান্তিপুর বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস থানায় অভিযোগ দায়ের করেন।