অনন্ত মহারাজকে কটাক্ষ কার্তিক মহারাজের

নেতাজি-বিরোধীদের তীব্র আক্রমণ কার্তিক মহারাজের, অনন্ত মহারাজকেও কটাক্ষ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে যাঁরা কুৎসা রটাচ্ছেন, তাঁরা নেতাজি সম্পর্কে কিছুই জানেন না—এমনই মন্তব্য করলেন কার্তিক মহারাজ। সোনারপুরে আর্য সমাজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাজি-বিরোধীদের তীব্র আক্রমণ করেন তিনি।

কার্তিক মহারাজের দাবি, কংগ্রেস নেতাজিকে বহিষ্কার করেছিল। বামফ্রন্টও নেতাজিকে অপমান করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, নেতাজিকে নিয়ে এখন যাঁরা নানা মন্তব্য করছেন, তাঁদের আগে ইতিহাস জানা প্রয়োজন।

একইসঙ্গে অনন্ত মহারাজকেও একহাত নেন কার্তিক মহারাজ। অনন্ত মহারাজকে কটাক্ষ করে তিনি বলেন, “অনন্ত মহারাজ কোথাকার কে?” নেতাজিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের আবহে এভাবেই বিরোধীদের নিশানা করেন কার্তিক মহারাজ।

এদিন আর্য সমাজের সোনারপুর শাখার উদ্যোগে অখণ্ড ভারত ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এক বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। সেই যজ্ঞের শুভ সূচনা করেন কার্তিক মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশ, ঐক্য ও নেতাজির আদর্শ নিয়েও বক্তব্য রাখেন তিনি।