বামেদের প্রার্থী তালিকা প্রকাশ

২৬-এর নির্বাচনে রাজ্যের মধ্যে বামেরাই সর্বপ্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ভোটের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, মহম্মদ সেলিমরা। ১৯২টি আসনে বাম প্রার্থীদের নাম ঘোষণা করলেন । বলা ভালো তৃণমূল ও বিজেপি-এই দুই দলের আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। ২৬-এর নির্বাচনে রাজ্যের মধ্যে বামেরাই সর্বপ্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল। বামেদের পর বিজেপিও সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা প্রকাশ করে। এক নজরে দেখে নেওয়া যাক কোন আসনে কার নাম প্রকাশ করল বামেরা-