নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি : উৎসবের মরশুমে আবারও একবার দাম বাড়ল রান্নার গ্যাসের। একধাক্কায় ১৬ টাকা বাড়ল গ্যাসের দাম। তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজির সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়েছে। তবে ১৪ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে, সেখানে স্বস্তি পেয়েছেন মধ্যবিত্ত।

ফের বাড়ল গ্যাসের দাম। একধাক্কায় ১৬ টাকা বাড়ল গ্যাসের দাম। তবে গার্হস্থ্য নয়, দাম বাড়ল বাণিজ্যিক সিলেন্ডারের। তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজির সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়েছে। তবে ১৪ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে, সেখানে স্বস্তি পেয়েছেন মধ্যবিত্ত। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৬ টাকা বৃদ্ধির পর কলকাতায় ১৯ কেজি রান্নার গ্যাসের নয়া দাম ১৭০০ টাকা। বর্ধিত এই দাম আজ বুধবার অর্থাৎ ১লা অক্টোবর থেকেই কার্যকর হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল সেপ্টেম্বরের শুরুতেই । এক ধাক্কায় প্রায় ৫১ টাকা ৫০ পয়সা দাম কমেছিল বাণিজ্যিক গ্যাসের। বানিজ্যিক গ্যাস মূলত, হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে ব্যবহার করা হয়। বানিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে সেই গ্যাসের দাম হয়েছে কলকাতায় ১৭০০ টাকা, দিল্লিতে বানিজ্যিক গ্যাসের বর্তমান দাম ১৫৮০ টাকা থেকে বেড়ে ১৫৯৫ টাকা।মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়ে হয়েছে ১৫৪৭ টাকা। অন্যদিকে চেন্নাইতে এই সিলিন্ডারের দাম বেড়ে ১৭৫৪ টাকা।
বাণিজ্যিক গ্যাসের দামের পরিবর্তন ঘটলেও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত। উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম ১০০ টাকা কমানো হয়। নারী দিবসে সামনে রেখে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর মাসের পর মাস রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি। তবে চলতি বছরের এপ্রিল মাসে গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম একধাক্কায় ৫০ টাকা বাড়ায় কেন্দ্র। ৫০ টাকা দাম বাড়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে মধ্যবিত্তরা। ২০২৬ এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গবাসীকে খুশি করতে গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাৃ কমাবে কেন্দ্র বলে আশা ছিল রাজ্যবাসীর। কিন্তু রান্নার গ্যাসের দাম তো কমছেই না বরং ১৬ টাকা দাম বাড়ল ১৯ কেজি রান্নার গ্যাসের বা বানিজ্যিক গ্যাসের। এর পর হয়তো গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসেরও দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন মধ্যবিত্তরা।