ফরাসি প্রেসিডেন্টের গালে চড় !

গালে সপাটে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রঁ। দক্ষিণ ফ্রান্সের এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হতবাক গোটা বিশ্ব। ফরাসি প্রেসিডেন্টের আঁটোসাঁটো নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন ঘটনা কি করে ঘটল? সেই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা।  

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, সমর্থকদের সঙ্গে হাত মেলাতে তাঁর দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুইয়েল ম্যাক্রঁ।

তখনই সমর্থকদের মধ্যে এক ব্যক্তি চড় মারে ম্যাক্রঁর গালে চড় মারার আগে ফ্রান্সের প্রেসিডেন্টকে ‘ডাউন উইথ মাক্রোঁনিয়া’ বলে চিৎকারও করেন ওই ব্যক্তি। এই ঘটনায় হতবাক সকলে। তারপরই তাল কাটে। দেশের প্রেসিডেন্টের গালে সপাটে চড় মারতে দেখে হতবাক হয়ে যান সকলে। সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন ফরাসি প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা।

https://twitter.com/PoliticsForAlI/status/1402248485609615360

মহামারী করোনাভাইরাসের দাপটে লকডাউন ছিল ফ্রান্সের বিভিন্ন এলাকায়। ৭ মাস বন্ধ থাকার পর, ফের বার ও রেস্তোরাঁ খুলতে শুরু করেছে।  বাসিন্দাদের জীবনযাত্রা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে বেরোন ম্যাক্রঁ। স্থানীয় রেস্তোরাঁর মালিক ও পড়ুয়াদের সঙ্গে দেখা করে হাত মেলান তিনি। তখনই সমর্থকদের দিক থেকে প্রেসিডেন্টের গালে সপাটে চড় মারে এক ব্যক্তি।