SIP না PPF, কোন পদক্ষেপে আপনি হবেন লাভবান?

যদি আপনি মার্কেটের ওঠানামা সহ্য করতে পারেন, ১৫ বছর ধৈর্য রাখতে পারেন, আর বেশি রিটার্ন চান তাহলে SIP। আর যদি আপনি নিশ্চিত, ঝুঁকিমুক্ত, ট্যাক্স-ফ্রি সেভিং চান- তাহলে PPF।

১৫ বছর। এই সময়টা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের দুনিয়ায় একটা খুব গুরুত্বপূর্ণ সময়কাল। এই ১৫ বছরে আপনি চাইলে ভালো পরিমাণ সম্পদ তৈরি করতে পারেন, আবার চাইলে নিশ্চিত ও নিরাপদ সঞ্চয়ও করতে পারেন। কিন্তু প্রশ্ন একটাই- SIP না PPF? একটা মার্কেট-লিঙ্কড, আরেকটা সরকার-সমর্থিত। একটায় ঝুঁকি আছে, আরেকটায় নিশ্চয়তা। কিন্তু ১৫ বছরের ইনভেস্টমেন্ট হরাইজন ধরলে SIP আর PPF-এর মধ্যে আসলে পার্থক্য কোথায়, আর কোনটা আপনার জন্য সঠিক?

প্রথমে একেবারে বেসিকটা পরিষ্কার করা যাক। SIP, মানে Systematic Investment Plan। এখানে আপনি মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে অল্প অল্প করে টাকা বিনিয়োগ করেন। রিটার্ন পুরোপুরি Market-Linked। অন্যদিকে, PPF- Public Provident Fund। সরকার চালিত, ১৫ বছরের জন্য লক-ইন এবং রিটার্ন প্রায় নিশ্চিত। মানে-একটা ঝুঁকিভিত্তিক গ্রোথ, আরেকটা সেফটি-ভিত্তিক সেভিং।

এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে- Risk and Return। SIP -তে রিটার্ন নির্ভর করে মার্কেটের ওঠানামার উপর। ইকুইটি SIP ১০ থেকে ১৫ শতাংশ বা তার বেশি রিটার্ন দিয়েছে। কিন্তু এটা গ্যারান্টেড নয়। মার্কেট নামলে ভ্যালু কমতেও পারে। তবে ঝুঁকি প্রায় শূন্য, কারণ সরকার নির্ধারিত সুদ বর্তমানে প্রায় ৭.১ শতাংশ।

আপনার ইনভেস্টমেন্টের লক্ষ্যই আসলে ঠিক করে দেয় SIP না PPF। যদি আপনার লক্ষ্য হয়-  দীর্ঘমেয়াদে টাকা বাড়ানো, ইনফ্লেশনকে হারানো এবং বড় কর্পাস তৈরি করা- তাহলে SIP আপনার জন্য উপযুক্ত। আর যদি লক্ষ্য হয়- মূলধন সুরক্ষা, নিশ্চিত রিটার্ন এবং মানসিক শান্তি- তাহলে PPF অনেক বেশি নিরাপদ অপশন।

এবার আসা যাক, টাকা তোলার সুবিধা নিয়ে। SIP-র যেকোনও ফান্ড থেকে যেকোনও সময় টাকা তোলা যায়। শুধু ELSS ফান্ডে ৩ বছরের লক-ইন থাকে। মানে, লিকুইডিটি খুবই বেশি। PPF-এ ১৫ বছরের লক-ইন বাধ্যতামূলক। ৭ বছর পর আংশিক টাকা তোলা যায়, কিন্তু পুরোটা নয়। তাই যদি ফ্লেক্সিবিলিটি দরকার হয়, SIP এগিয়ে।

চূড়ান্ত সিদ্ধান্তটা এই প্রশ্নে এসে দাঁড়ায়- আপনি কতটা ঝুঁকি নিতে রাজি? যদি আপনি মার্কেটের ওঠানামা সহ্য করতে পারেন, ১৫ বছর ধৈর্য রাখতে পারেন, আর বেশি রিটার্ন চান তাহলে SIP। আর যদি আপনি নিশ্চিত, ঝুঁকিমুক্ত, ট্যাক্স-ফ্রি সেভিং চান- তাহলে PPF। আসলে বেশিরভাগ মানুষের জন্য সবচেয়ে ভালো অপশন হল-Balanced Approach। PPF দিয়ে একটা সেফ বেস তৈরি করুন। আর SIP দিয়ে ওয়েলথ ক্রিয়েশনের চেষ্টা করুন। একটা সুরক্ষা দেবে, আরেকটা গ্রোথ। ১৫ বছর পরে এই কম্বিনেশনই আপনাকে আর্থিক স্থিতি আর স্বাধীনতা দেবে।