লোকনাথ আবির্ভাব দিবসে কচুয়া ধামে পুজো দিলেন অশোক কীর্তনীয়া।

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা : শুভ জন্মাষ্টমীর পুণ্যলগ্নে বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান কচুয়া ধামে উপস্থিত হয়ে মন্দিরে পুজো নিবেদন করলেন অশোক কীর্তনীয়া মহাশয়। পুণ্যতিথিতে লোকনাথ বাবার আশীর্বাদ নিতে কচুয়া ধামে ভক্তদের ঢল নামে।
এদিন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মন্দিরে পুজো দেন অশোক কীর্তনীয়া। পুজো নিবেদনের পাশাপাশি মন্দির চত্বরে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই কচুয়া ধামে উৎসবের আবহ তৈরি হয়। দূরদূরান্ত থেকে আসা অগণিত ভক্তের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। পুজো, প্রার্থনা এবং ভক্তিগানে দিনভর চলে ধর্মীয় অনুষ্ঠান।
কচুয়া ধাম বাবা লোকনাথের জন্মস্থান হিসেবে ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। প্রতি বছর জন্মাষ্টমীর পুণ্যতিথিতে এখানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ পুজো দিতে ও বাবার আশীর্বাদ নিতে আসেন।
এদিনের এই পুণ্য মুহূর্তে কচুয়া ধামে অশোক কীর্তনীয়ার উপস্থিতি ও পুজো নিবেদন ভক্তদের মধ্যেও আলাদা উৎসাহ তৈরি করে। ভক্তিভরে বাবা লোকনাথের চরণে পুজো নিবেদন করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন তিনি।