ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই সব বলিউড স্টারেরা হাজির হয় করণ জোহারের হাউস পার্টিতে। গেস্ট লিস্টে ছিল সমস্ত বড় বড় নাম।
দিপীকা পাডুকোন থেকে শুরু করে ভিকি কৌশল, রণবীর কপুর, অর্জুন কপুর, শাহিদ কপুর, অয়ন মুখার্জী, বরুণ ধাওয়ান প্রভৃতি।
দিল্লির এক এম.এল.এ. মাজিন্দর সির্সা ট্যুইট করে জানালেন যে বলিউড সেলেব্রিটিরা ড্রাগে আসক্ত।
কারণ করণ জোহরের শেষ হাউস পার্টির ভিডিও দেখে সেটাই তাঁর মনে হয়। যদিও এই কথার জবাব কোনও সেলেব্রিটিরা না দিলেও পাল্টা জবাবটা এসেছে মন্ত্রী মিলিন্দ দেওরার তরফ থেকে।
#UDTABollywood – Fiction Vs Reality
— Manjinder Singh Sirsa (@mssirsa) July 30, 2019
Watch how the high and mighty of Bollywood proudly flaunt their drugged state!!
I raise my voice against #DrugAbuse by these stars. RT if you too feel disgusted @shahidkapoor @deepikapadukone @arjunk26 @Varun_dvn @karanjohar @vickykaushal09 pic.twitter.com/aBiRxwgQx9

তিনি ট্যুইট করে জানিয়েছেন যে, তাঁর স্ত্রীও সেই পার্টিতে উপস্থিত ছিলেন। এবং সেই কারণেই তিনি জোর দিয়ে বলতে পারেন যে ওই পার্টিতে কেউই ড্রাগ নিচ্ছিলেন না। এছাড়াও মিলিন্দ দেওরা বলেন যে, তিনি চান মাজিন্দর সির্সা যেন সমস্ত বলিউড স্টারদের কাছে ক্ষমা চান তাঁর উক্তির জন্য। তবে এই সোশ্যাল মিডিয়ার যুদ্ধ একেবারেই শেষ হয়নি।
My wife was also present that evening (and is in the video). Nobody was in a “drugged state” so stop spreading lies & defaming people you don’t know!
— Milind Deora | मिलिंद देवरा (@milinddeora) July 30, 2019
I hope you will show the courage to tender an unconditional apology https://t.co/Qv6FY3wNRk

বরং, তা বেড়েছে। এই ট্যুইটের প্রতিউত্তরে একটি ভিডিও পোস্ট করেছেন মাজিন্দর সির্সা। যেখানে তিনি বলেছেন যে, কোনভাবেই তিনি নেশাখোরদের কাছে ক্ষমা চাইবেন না। এখনও এই কথার পরিপ্রেক্ষিতে কোনো সেলেবকেই মুখ খুলতে শোনা যায়নি। তবে নেটিজেনরা অপেক্ষায় হোস্ট করণ জোহরের বক্তব্যের।