মোদী চোখে চোখ রেখে কথা বলেন না : সোনিয়া

নিজের আত্মজীবনীমূলক বই লিখেছেন সোনিয়া গান্ধী যার নাম ‘বিলংগিং: অ্যা জার্নি অফ লাভ’ আর সেই বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কার্যত বিস্ফোরক সোনিয়া। ১২ বছর ধরে দেশের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদি। কিন্তু এত বছরে সৌজন্য বিনিময় ছাড়া সত্যিকার অর্থে মোদির সঙ্গে কোনও যোগাযোগ নেই কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা বিস্তারিত ভাবে আত্মজীবনীতে উল্লেখ করেছেন সনিয়া। তাঁর কথায়, ‘‘আজ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রকৃত কোনও যোগাযোগ হয়নি। আমাদের দেখা হয় সরকারি অনুষ্ঠানে। যেমন স্পিকারের ঘরে।’’ সনিয়া আরও জানান, তাঁদের একে অপরের সঙ্গে দেখা হলে ‘নমস্তে’ জানান। তাঁর কথায়, ‘‘এটি আগের থেকে আলাদা। অতীতে বিভিন্ন দলের নেতারা একে অন্যের সঙ্গে আন্তরিক আচরণ করতেন। দীর্ঘদিন ধরে তাঁরা একে অপরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং নির্বাচনী ময়দানে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছেন। তবে, ৫৪৪ পৃষ্ঠার নিজের স্মৃতিকথায় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে আলোকপাত করতে গিয়ে জানিয়েছেন যে, মোদির সঙ্গে তাঁর ‘কোনও প্রকৃত যোগাযোগ’ নেই। হার্পারকলিন্স ইন্ডিয়া থেকে প্রকাশিত সোনিয়া গান্ধীর এই বই। এই বইটিতে গান্ধী পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং তাঁদের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাগুলো যেমন- সঞ্জয় গান্ধী, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ড ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এই বইতে প্রণব মুখার্জির প্রসঙ্গ উঠে এল আবার। ২০১০ সালে প্রবীণ এই নেতার সঙ্গে হওয়া একটি কথোপকথনের উল্লেখ করে সোনিয়া গান্ধী জানিয়েছেন, কংগ্রেসের যে নেতা পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি একবার তাঁকে এমন এক প্রস্তাব দিয়ে চমকে দিয়েছিলেন—যেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, সম্ভবত “শীর্ষ পর্যায়ে পরিবর্তনের সময় এসেছে”। আমি এটিকে তাঁর দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছারই একটি ইঙ্গিত হিসেবে বুঝেছিলাম। আমি হালকাভাবে প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছিলাম। তাতে হয়তো তিনি হতাশ হয়েছিলেন, তবে দলের মধ্যে কখনও আমার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেননি।’ তিনি উল্লেখ করেছেন, ২০১২ সালে কংগ্রেস প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি পদে ইউপিএ-এর প্রার্থী হিসেবে মনোনীত করেছিল এবং তিনি নির্বাচিতও হয়েছিলেন। সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথায় লিখেছেন, প্রধানমন্ত্রী এবং তাঁর মধ্যে দায়িত্বের এক “অঘোষিত বিভাজন” ছিল, যা অত্যন্ত সুষ্ঠুভাবে কাজ করত। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা শাশুড়ি ইন্দিরাকে নিয়েও স্মৃতিরোমন্থন করেছেন সনিয়া। তাঁর রাগের বহিঃপ্রকাশ, অপছন্দের লোকেদের সঙ্গে কেমন আচরণ করতেন আত্মজীবনীতে তুলে ধরেছেন তিনি। গান্ধী পরিবারের পুত্রবধূ হিসেবে প্রথম বছরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সনিয়া জানান, ইন্দিরা গান্ধী রাগের বহিঃপ্রকাশ তাঁকে খুব অস্বস্তিতে ফেলত। কখনও কোনও ব্যক্তির আচরণে ক্ষুব্ধ হলে তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দিতেন। তাঁকে উপেক্ষা করে চলতেন। নিজের রাগের বহিঃপ্রকাশের কারণে পরে আবার অনুতপ্তও হতেন।নিজের পরিবার এবং ব্যক্তিগত জীবন সম্পর্কেও তথ্য তুলে ধরেছেন সনিয়া। সেখানে রাজীব গান্ধী কী ভাবে তাঁর বাবাকে রাজি করিয়েছিলেন সেই প্রসঙ্গের যেমন বর্ণনা রয়েছে, তেমনই রয়েছে ১৯৮৪ সালে ইন্দিরা গাঁধীর হত্যাকাণ্ডের পর রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্তে তাঁর বিরোধিতার কথাও।এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কেমন সম্পর্ক ইত্যাদি উল্লেখ করেছেন সেখানে। আর সেই প্রসঙ্গেই তিনি জানিয়েছন নরেন্দ্র মোদী কখনই তার চোখের দিকে তাকান না। নিজের স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, এই লেখার সময় পর্যন্ত ১২ বছরের বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী পদে রয়েছেন নরেন্দ্র দামোদরদাস মোদী। তাঁর তৃতীয় মেয়াদ চলছে। কিন্তু আজ পর্যন্ত তাঁর সঙ্গে সত্যকার অর্থে কোনও যোগাযোগ হয়নি আমার। তাঁর সঙ্গে দেখা হয়, যেমন সংসদ অধিবেশনে, যখন বড় দলের নেতারা রীতি অনুযায়ী স্পিকারের চেম্বারে জড়ো হন। সেখানে একটা ছোট ঘরে অনেকে মুখোমুখি হন। অভিবাদন জানান। এখানে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে নেতারা একে অপরের সঙ্গে আন্তরিক ব্যবহার করেন। কিন্তু উনি অন্যদিকে তাকিয়ে থাকেন, চোখে চোখ রাখা এড়িয়ে যান। একইসঙ্গে সোনিয়া লিখেছেন, হাসপাতাল থেকে ফেরার পর মোদীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হলে তিনি জিজ্ঞেস করেছেন, ভালো আছেন আপনি? উত্তরে সোনিয়া বলেছেন, ভালো আছি। ধন্যবাদ। জন্মদিন, নতুন বছরের অভিনন্দনের মতো কিছু সংক্ষিপ্ত কথাবার্তা ছাড়া আর কোনও কথা হয়নি বলে দাবি তাঁর। কংগ্রেস এবং বিজেপির আদর্শগত পার্থক্যের কথা উল্লেখ করে সনিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী যেমন ভারতের জন্য তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই করছেন, তিনিও তাঁর নিজের মতো করে লড়াই চালাচ্ছেন। তিনি লিখেছেন, তিনি ভারতের জন্য তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই করছিলেন, আর আমি আমার দৃষ্টিভঙ্গি নিয়ে- এমন এক ভারত যা আধিপত্যবাদের বিরোধী, যা অন্তর্ভুক্তিমূলক, ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে। এটি ব্যক্তিগত কোনও বিষয় ছিল না। সোনিয়া লিখেছেন, আমাদের সময়ের শাসক অভিজাত শ্রেণির প্রতি তাঁর যে অস্বস্তি ছিল, তার কিছু দিক আমিও বেশ ভালভাবেই বুঝতে পেরেছিলাম।” সোনিয়া গান্ধী আরও বলেন, ‘‘দিল্লির কোনও বৈঠকখানায় রাজনৈতিক আলোচনার মাঝে আমি প্রায়শই অস্বস্তি বোধ করতাম- আমার মনে হত, সেখানে যে মতামতগুলো প্রকাশ করা হচ্ছে, তা ভারতের বাস্তবতার থেকে অনেক দূরে।’ নিঃসন্দেহে এই বইয়ের পাতায় পাতায় এমন অনেক গল্প রয়েছে যা পড়লে অনেক অজানা দিক জানা যাবে। তবে এই বই নিয়ে আবার বিতর্কও হয়েছে। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী জানিয়েছেন, তাঁর স্মৃতিকথা বিলংগিং: আ জার্নি অফ লাভ কোনও রাজনৈতিক বই নয়, বরং এটি একটি ব্যক্তিগত রচনা। পরিবার, প্রিয়জন হারানো এবং ভারতে নিজের একটি ঠিকানা খুঁজে পাওয়ার ব্যক্তিগত অভিজ্ঞতার উল্লেখ রয়েছে এই বই-তে।