মন খারাপ থেকে শুরু করে মনের যে কোন আবেগ পরিবর্তন করার ক্ষমতা শুধু মিউজিকের রয়েছে। গান আত্মার শান্তি দেয়। তাই অনেক চিকিৎসক মিউজিক থেরাপির পরামর্শ দেন।

মৌসুমী সাহা, নিজস্ব প্রতিনিধিঃ- রোজকার দৌড়ঝাপ এ নানা সমস্যার মুখোমুখি আমরা। বেশ কিছু ক্ষেত্রে রোগ নিরাময়ের ক্ষমতা সংগীতের আছে। মিউজিক থেরাপি হল এমন চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর শারিরীক ও মানসিক অবস্থা ভালো করতে সাহায্য করে। আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে মিউজিক মানসিক চাপ কমাতে সাহায্য করে, কারণ ধীর লয়ের গান মনকে শান্ত করে। এমনকি উদ্বেগ কমানোর ক্ষমতা আছে বেশ কিছু গানের। ব্যাথা কমানোর ক্ষমতা রয়েছে গানের। অপারেশন এর আগে এবং অপারেশনের পরে যারা ভালো গান শোনেন সমীক্ষায় দেখা গেছে তাদের ব্যাথা কম অনুভব করেন। শুনলে অবাক হতে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভালো গান। এমনকি আ্যন্টিবডি তৈরীতে সাহায্য করে থাকে ভালো গান।

ওয়ার্কআউটের সময় গান শোনেন অনেকেই কারণ তা মনোনিবেশের সহযোগীতা করে ব্যায়ামের সময়। শুধু তাই নয় শান্তিতে ঘুমোতো সাহায্য করে গান। স্নায়ুতন্ত্র প্রশমিত হয় যার ফলে হার্টের কাজ স্বাভাবিক হয়, এমনকি রক্তচাপ কমে।

শুধু যে মিউজিক থেরাপির সাহায্য নিতে হবে এমনটা নয়, প্রয়োজনে শুনুন নিজের পছন্দের গান। দেখবেন আপনি ভালো থাকতে শুরু করবেন। দুর হবে দুশ্চিন্তা।