ভবিষ্যতের প্রস্তুতিই আজ থেকেই শুরু করা দরকার। আর সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার- Children’s Mutual Fund।

সূচনা পল্যে, সাংবাদিক: একজন বাবা-মায়ের জীবনের সবচেয়ে বড় চিন্তা তার সন্তানের ভবিষ্যৎ। ভালো পড়াশোনা, উচ্চশিক্ষা আর নিজের পায়ে দাঁড়ানোর মতো আর্থিক নিরাপত্তা। কিন্তু প্রশ্ন হল- আজ যে খরচ কয়েক লক্ষ, ১৫–২০ বছর পরে তা হবে কয়েক গুণ বেশি। এই ভবিষ্যতের প্রস্তুতিই আজ থেকেই শুরু করা দরকার। আর সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার- Children’s Mutual Fund।
Children’s Mutual Fund মূলত একটি long-term investment option, যা সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি। এই ফান্ডগুলির বৈশিষ্ট্য-
সাধারণত ৫ বছরের lock-in period অথবা
সন্তানের ১৮ বছর বয়স পর্যন্ত টাকা তোলা যায় না
মানে, এই বিনিয়োগ আপনাকে
জোর করেই long-term disciplined investor বানায়
এই ফান্ডগুলিতে Equity, Debt বা দু’য়ের মিশ্রণ থাকে।
কেন ২০২৫ সালে Children’s Mutual Fund গুরুত্বপূর্ণ?
২০২৫-এর বাস্তবতায়- Education cost বাড়ছে, Inflation বাড়ছে, বিদেশে পড়াশোনার খরচ আকাশছোঁয়া, শুধু FD বা savings account এই খরচ সামলাতে পারবে না। Children’s Mutual Fund দীর্ঘ সময় ধরে wealth creation-এর সুযোগ দেয় যা inflation-কে beat করতে পারে।
এবার দেখে নিই ৩ বছরের annualised return অনুযায়ী কয়েকটি সেরা Children’s Mutual Fund-
SBI Magnum Children’s Benefit Fund – Investment Plan
3Y Return: 20.46%
Very high risk
Equity exposure প্রায় 88%
ICICI Prudential Child Care Fund – Gift Plan
3Y Return: 16.02%
Moderately high risk
Equity + Debt balance
HDFC Children’s Fund
3Y Return: 15.85%
Large AUM
তুলনামূলকভাবে stable portfolio
Tata Young Citizens Fund
3Y Return: 13.22%
High equity exposure
SBI Magnum Children’s Benefit Fund – Savings Plan
3Y Return: 12.17%
Debt-oriented
Risk কম পছন্দ করলে উপযুক্ত
Aditya Birla Sun Life Bal Bhavishya Yojna
3Y Return: 12.08%
Equity heavy fund
সব ফান্ডেই একটা common বিষয়- Minimum SIP option নেই, মানে lump sum investment বেশি প্রচলিত।
Children’s Mutual Fund-এর সুবিধা
১. Long-term Growth Potential
সময় যত বেশি, equity তত ভালো কাজ করে। ১৫-১৮ বছরের জন্য
এই ফান্ডগুলি একটা বড় corpus তৈরি করতে পারে।
২. Discipline তৈরি করে
Lock-in থাকার কারণে হঠাৎ টাকা তুলে নেওয়ার প্রবণতা কমে। ফলে emotional decision কম হয়।
৩. Tax Benefit
অনেক Children’s Mutual Fund Section 80C-এর আওতায় Tax benefit দেয়। মানে, Investment + Tax Saving- দুটো একসঙ্গে।
৪. Child-centric goal
এই টাকা ব্যবহার হয়- Higher education, Professional courses, Career start-up support।
৫. Flexibility
সন্তান প্রাপ্তবয়স্ক হলে KYC সম্পন্ন করে ফান্ডের ownership সন্তানের নামে transfer করা যায়।
এখানেই একটু সতর্ক হওয়া দরকার। Risk Level Children’s Mutual Fund-এ Risk সাধারণত Moderate to High। Market fall হলে short-term loss হতে পারে। Lock-in Period ৫ বছর বা তার বেশি সময় টাকা আটকে থাকবে। Emergency fund আলাদা রাখা জরুরি। Expense Ratio Fund বাছার সময় দেখুন- Expense ratio, AUM, Equity–Debt mix। Goal clarity এই বিনিয়োগ যেন অন্য খরচের জন্য না ভাঙেন। এটা সন্তানের ভবিষ্যতের টাকা।

Children’s Mutual Fund কার জন্য উপযুক্ত?
এই ফান্ডগুলি উপযুক্ত যদি—
আপনার investment horizon 10–18 বছর
আপনি market volatility সহ্য করতে পারেন
সন্তানের future education লক্ষ্য থাকে
Long-term wealth creation চান
যদি খুব conservative investor হন, তাহলে debt-oriented children’s fund বা mix approach ভালো।
সন্তানের ভবিষ্যৎ হঠাৎ একদিনে তৈরি হয় না। এটা তৈরি হয় ছোট ছোট সঠিক সিদ্ধান্তে। Children’s Mutual Fund এমনই এক সিদ্ধান্ত- যা discipline শেখায়, wealth তৈরি করে আর সন্তানের স্বপ্নকে বাস্তব রূপ দেয়। তবে বিনিয়োগের আগে ফান্ড তুলনা করুন, ঝুঁকি বুঝুন, আর নিজের লক্ষ্য স্পষ্ট রাখুন। কারণ- আজকের সঠিক বিনিয়োগই আগামী দিনের নিশ্চিন্ত ভবিষ্যৎ।