ভারতে একতা কাপুরের বালাজী টেলিফিল্মসের সঙ্গে বহু প্রজেক্টএ চুক্তিবদ্ধ হয়েছে নেটফ্লিক্স।

মৌসুমী সাহা, সাংবাদিক-নেট ফ্লিক্স ভারতের অন্যতম প্রভাবশালী বিনোদন পাওয়ার হাউস যারা বালাজি টেলিফ্লিমস লিমিটেডের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের জন্য হাত মিলিয়েছে। যার লক্ষ্য একাধিক ফরম্যাটে বিভিন্ন ধরনের মৌলিক কনটেন্ট তৈরি করা। এই যৌথ সমন্বয় দর্শকদের কাছে গল্প বলার এক নতুন ঢেউ আনতে প্রস্তুত হচ্ছে। দুটি কোম্পানি এর আগে কাঁঠাল , পাগলাইট ,জানে জান, এবং ডলি কিটি অউর ও চামকতে সীতারের মতো উল্লেখযোগ্য শিরোনামে একসাথে কাজ করেছে ,যেগুলো সমালোচক এবং দর্শক উভয়ের কাছে সমাদৃত হয়েছিল।

নতুন সংযুক্তি সম্পর্কে বলতে গিয়ে নেটফ্লিক্স ইন্ডিয়া কন্টেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মনিকা সেরগিল বলেন,ভারতীয় বিনোদনকে রূপদানে একতা এক শক্তি হিসেবে কাজ করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে ভারতের দর্শকদের পছন্দ এবং ভালোবাসার ধরণ অনুযায়ী সৃজনশীল ভাবে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে, এবারে আমাদের লক্ষ্য হলো বৈচিত্র্যময় রুচির দর্শকের চাহিদা পূরণ করা, এবং অনন্য গল্প নিয়ে আসা যা নতুন একটি সৃজনশীল যাত্রার সূচনা করবে।

বালাজি টেলিফেন্সের যুগ্ম ব্যবস্থাপক পরিচালক একটা কাপুর বলেন, সিনেমা টেলিভিশন ডিজিটাল প্লাটফর্ম যাই হোক না কেন গল্প বলা সব সময় আমাদের সকল কাজেই কেন্দ্র বিন্দুতে থেকেছে। নেটফ্লিক্সের সঙ্গে সংযোজন আমাদের একটি বড় মুহুর্ত। এই অংশীদারিত্বের মধ্যে বালাজি টেলিফিল্মস লিমিটেডের তৈরি নতুন প্রকল্প গুলো অন্তর্ভুক্ত থাকবে, ডিজিটাল বিভাগ ,বালাজি মোশন পিকচারস এবং বালাজি টেলিফ্লিমস, ডিজিটাল ও থাকবে।
এই পদক্ষেপ এর মাধ্যমে নেটফ্লিক্স এবং বালাজি উভয়েরই লক্ষ্য ভারত এবং তার বাইরের বিভিন্ন শ্রোতা দর্শকদের জন্য উচ্চমানের বিষয় গুলো তুলে ধরা।