আবারও শিরোনামে সলমন খান। কালো টি শার্ট, ব্লু ডেনিমে ঝাঁ চকচকে বলিউডের ‘ভাইজান’। সবথেকে নজর কেড়েছে অভিনেতার নতুন হেয়ার স্টাইল। নতুন কোনও সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছে কী ‘টাইগার’ খান। আসতে চলেছে কি নতুন কোনও সুখবর।

জুলেখা নাসরিন, সাংবাদিক : তিনি বলিউড হিরো। তাঁর ভক্ত সংখ্যা আকাশ ছোঁয়া। কখনও তিনি বলিউডের ‘ভাইজান’। কখনও তিনি ‘টাইগার’ খান। আবার কখনও বা তিনি ‘দাবাং’ খান। তিনি সলমন খান। আর তাঁর চেয়ারা, হেয়ার স্টাইল বদলাবে সেটা ভক্তকূলের নজরে আসবে না তা তো হয় না। তাই এবারও নজর এড়াইনি। কালো টি শার্ট, ব্লু ডেনিম, গলায় চেন, ক্লীন শেভডের সলমন খান অনেক বেশি হ্যান্ডসাম।

অভিনেতার নতুন লুকের ছবি শেয়ার করেছেন ‘রেস ৩’ ছবির সহ অভিনেতা সাজান সিং। ছবিটি ইতিমধ্যে ঝড় তুলেছে দর্শকদের মধ্যে। উৎসাহী দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন সুখবরের জন্য। ইতিমধ্যেই দর্শকরা প্রত্যেকেই জানেন ‘সিকন্দর’ ছবি মুক্তির পরে নিজের ফিটনেসের দিকে বিশেষ নজর দিয়েছেন অভিনেতা। এমনকি নিজের ওয়ার্কআউটের ছবি প্রায়ই সমাজ মাধ্যমে শেয়ার করেন সলমন খান। যা দেখে দর্শকরা অনুমান করেই নিয়েছেন নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন ‘ভাইজান’।
সাজান সিং-এর শেয়ার করা ছবিতে অনেক সলমন ভক্ত নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। কেউ লিখেছেন- ‘কেউ লিখেছেন নতুন লুকে অভিনেতার বয়স অনেক কম দেখাচ্ছে।’ আবার কেউ লিখেছেন , ‘ ফর্মে ফিরছেন অভিনেতা’। কেউ কেউ আবার লিখছেন, ‘সলমন ভাই, আবার ওয়ান্টেড লুকে ফিরে আসুন’। এমন একাধিক কমেন্ট দেখে বলা যেতেই পারে সলমনের নতুন লুক মনে ধরেছে ভক্তদের।

সলমন খান তাঁর পরবর্তী ছবি করবেন পরিচালক অপূর্ব লাখিয়ার সঙ্গে। ‘গালওয়ান’ উপত্যকার নিয়ে দেশাত্মবোধক ছবি হবে এটি। ছবির শুটিং হবে লাদাখ ও মুম্বইয়ে। ছবিটি সেনা অফিসার কর্ণেল বিকুমল্লা সন্তোষ বাবুর উপর ভিত্তি করে তৈরি হবে। এই ছবিতে ‘কর্ণেল বাবু’র চরিত্রে দেখা যাবে সলমনকে। যিনি দেশের নিরাপত্তা ও ইমারজেন্সি মিশনে যিনি গুরুত্নপূর্ণ ভূমিকা পালন করবেন। ৭০ দিন ধরে চলবে ছবির শুটিং। ‘কর্ণেল বাবু’র চরিত্রে দর্শক মনে ঠিক কতটা জায়গা করে নেবেন ‘ভাইজান’। এখন সেটাই দেখার। কারণ ইতিমধ্যে অভিনেতা ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন, এই ছবিটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি হতে চলেছে। সব ঠিক থাকলে আগামী বছর পেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।